ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৫১৯ কোটি টাকার চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল কিনছে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

চিনি, পরিশোধিত সয়াবিন তেল ও মসুর ডাল ক্রয়ে মোট ৫১৯ কোটি ৩৭ লাখ ৭২ হাজার ৫০০ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রস্তাবের প্রেক্ষিতে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, অনুমোদিত প্রস্তাবের মধ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনা হবে। এতে প্রতি মেট্রিক টন চিনির দর ধরা হয়েছে ৫১৪ মার্কিন ডলার। চিনি কিনতে মোট ব্যয় হবে ১৫৭ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৫০০ টাকা। সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ইন্দোনেশিয়ার ‘পিটি ট্রিনিটি চাহয়া এনার্জি’ সুপারিশপ্রাপ্ত হয়েছে।

আরও পড়ুন

একই ডিস্ট্রিবিউটর বা সরবরাহকারী পিটি ট্রিনিটি চাহয়া এনার্জির কাছ থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত হয়েছে। এতে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দর নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৫০ মার্কিন ডলার।

এ ছাড়া দেশীয় বাজার থেকে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয়ের প্রস্তাবটি অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ হবে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৭৮ টাকা ৯৬ পয়সা। ৫০ কেজির বস্তায় এ ডাল সরবরাহ করবে রাজশাহীর পবা উপজেলার ‘নাবিল নাবা ফুডস লিমিটেড’।

উল্লেখ্য, আজকের বৈঠকে স্থানীয়ভাবে ২ কোটি লিটার পরিশোধিত পাম অলিন ক্রয়ের একটি প্রস্তাব উত্থাপিত হলেও পরবর্তীতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে তা সভা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। ফলে পাম অলিন কেনার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা মূল্য অনুমোদন করা হয়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড।
মোংলা ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার টাকার ওপরে।
দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ও রুপা
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১১৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ৩৪১ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
চলতি অর্থবছরে ৩০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি কূপ খননের কাজ চলছে। স্থলভাগে (অনশোরে) মোট ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের।
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। 
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
আরও পড়ুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
গ্যাসকূপ খনন নিয়ে সরকারের ‘বড় পরিকল্পনা’
সরকারবিরোধী চক্রান্তে সাবেক ২ সেনা কর্মকর্তার ৭ দিনের রিমান্ড চায় ডিবি
সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ