ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ফুলের সুবাসেই কমবে মানসিক চাপ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১২:৫২ পিএম
জুঁই, গোলাপসহ বিভিন্ন ফুলের মিষ্টি সুবাস মনকে শান্ত ও সতেজ অনুভব করতে সহায়তা করতে পারে । ছবি: সংগৃহীত

ব্যস্ত জীবন, কাজের চাপ আর নানা দুশ্চিন্তায় মন যখন ক্লান্ত, তখন একটু স্বস্তি দিতে পারে পরিচিত কিছু ফুলের মিষ্টি সুবাস। সুবাস শুধু ঘরকেই মনোরম করে না, মন ভালো রাখা ও মানসিক চাপ কমাতেও সহায়তা করতে পারে। বিশেষ করে কিছু ফুলের গন্ধ শান্ত ও আরামদায়ক অনুভূতি তৈরি করতে সাহায্য করে।

চলুন জেনে নেওয়া যাক, মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে এমন কয়েকটি পরিচিত ফুলের কথা।

ল্যাভেন্ডার

দেখতে সুন্দর এই ফুলের সুবাসও বেশ স্নিগ্ধ। ল্যাভেন্ডারের গন্ধ মনকে শান্ত করতে সাহায্য করে। মানসিক চিন্তা ও উদ্বেগ কমানোর জন্য সুগন্ধভিত্তিক পরিচর্যাতেও এই ফুলের ব্যবহার রয়েছে।

How-to-Grow-Lavender-from-Cuttings-Featured

ক্যামোমাইল

ক্যামোমাইল ফুল থেকে তৈরি চা বেশ পরিচিত। এর মৃদু সুবাস মনকে শান্ত ও স্বস্তি দিতে পারে। উদ্বেগ ও মানসিক চাপ কমাতেও এই ফুলের গন্ধ সহায়ক বলে মনে করা হয়।

how-to-grow-chamomile

জুঁই

মিষ্টি সুবাসের জন্য জুঁই অনেকেরই পছন্দের ফুল। বাড়িতে জুঁইয়ের গাছ থাকলে টাটকা ফুলের গন্ধে চারপাশ ভরে ওঠে। চাইলে একটি পাত্রে পানি নিয়ে তাতে জুঁই ফুল ছড়িয়ে রাখা যেতে পারে। সারাদিনের ক্লান্তির পর এই মিষ্টি সুবাস মনকে কিছুটা সতেজ করে তুলতে পারে।

Jasmine-flower

গোলাপ

রূপ ও সুবাসে গোলাপের তুলনা যেন আলাদা। প্রেম, কবিতা ও গানের পাশাপাশি সুগন্ধভিত্তিক পরিচর্যাতেও এই ফুলের ব্যবহার রয়েছে। গোলাপের সুবাস মানসিক চাপ ও উদ্বেগ কমাতে সহায়তা করতে পারে এবং মনকে ফুরফুরে রাখতে ভূমিকা রাখে।

rose

মানসিক চাপ কমাতে শুধু ফুলের সুবাসের ওপর নির্ভর না করে পর্যাপ্ত বিশ্রাম, ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপনও জরুরি। তবে ঘরে প্রিয় ফুলের মিষ্টি সুবাস ছড়িয়ে দেওয়া হতে পারে ব্যস্ত দিনের মাঝে একটু শান্তি পাওয়ার সহজ উপায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
আরও পড়ুন
ববিতে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা
চুল ঝরে পড়া রোধে নারকেল তেলে মেশাবেন যে উপাদান
কেন মদ পান করেছিলেন সেই তরুণী? নিজেই জানালেন কারণ
দুশ্চিন্তা ও মানসিক চাপ কমাতে যেসব আমল করবেন