ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বর্ষার জ্বর-সর্দিতে আরাম দেবে ঘরোয়া ৩ পানীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪০ এএম
বর্ষার জ্বর, সর্দি ও গলাব্যথায় ঘরে তৈরি তিন পানীয় শরীরকে আরাম দিতে পারে ।  ছবি: সংগৃহীত

বর্ষার স্যাঁতসেঁতে ও আর্দ্র আবহাওয়ায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সমস্যা বেড়ে যায়। এ সময় শরীর দুর্বল হয়ে পড়তে পারে। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি তিন ধরনের পানীয় শরীরকে আরাম দিতে পারে এবং জ্বর ও অন্যান্য উপসর্গের তীব্রতা কমাতে সহায়তা করতে পারে।

জেনে নিন কীভাবে তৈরি করবেন এই তিন পানীয়।

সকালে খালি পেটে তুলসী-আমলকির পানীয়

দিনের শুরুতে এই পানীয়টি খেতে পারেন। তৈরি করতে লাগবে—

১. ৪ থেকে ৬টি তুলসীপাতা
২. চাইলে সামান্য পুদিনাপাতা
৩. অর্ধেক আমলকি অথবা এক চা-চামচ লেবুর রস
৪. এক টুকরো আদা অথবা সামান্য কাঁচা হলুদ
৫. এক চিমটি বিটনুন
৬. দেড় কাপ পানি অথবা ডাবের পানি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে বেটে নিন। এরপর ছেঁকে পান করতে পারেন।

আরও পড়ুন

সন্ধ্যায় হলুদ-দুধের পানীয়

সন্ধ্যায় শরীরকে আরাম দিতে তৈরি করতে পারেন গরম দুধের এই পানীয়।

প্রথমে কাঁচা হলুদ কুচি করে নিন। এরপর এক গ্লাস গরম দুধে হলুদ মিশিয়ে দিন। এর সঙ্গে এক চিমটি দারুচিনির গুঁড়া ও এক চিমটি গোলমরিচ যোগ করুন।

গলাব্যথায় আদা-হলুদের বরফকুচি

এই পানীয় দিনে দুই থেকে তিনবার পান করা যেতে পারে। আদা, কাঁচা হলুদ ও গোলমরিচ একসঙ্গে বেটে রস তৈরি করুন।

এরপর সেই রস বরফ তৈরির পাত্রে রেখে জমিয়ে নিন। গলাব্যথা হলে একটি বরফকুচি কাপে নিয়ে তার ওপর ফুটানো গরম পানি ঢেলে দিন। কিছুটা ঠান্ডা হলে ধীরে ধীরে পান করুন।

বর্ষায় জ্বর, সর্দি-কাশি ও গলাব্যথার সময় এই তিন পানীয় শরীরকে আরাম দিতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে। তবে জ্বর বা অন্য কোনো উপসর্গ দীর্ঘস্থায়ী বা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
বিয়ের পর জীবনে আসে নানা পরিবর্তন। নতুন সংসার, দাম্পত্য সম্পর্ক, শ্বশুরবাড়ির পরিবেশ এবং বাড়তি দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন অনেক নারী।
বিয়ের পর গুগলে কী খোঁজেন নারীরা, সামনে এল ৭ বিষয়
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আর্থ্রাইটিস বা বাতজনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরতে আজ ১২ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব আর্থ্রাইটিস দিবস।
আজ বিশ্ব আর্থ্রাইটিস দিবস
আরও পড়ুন
আর নয় পার্লার, ঘরোয়া কেরাটিন মাস্কে চুল হবে নরম ও ঝলমলে  
নিয়ম করে লেবু পানি খেলেই কি কমবে কিডনিতে পাথর? 
ইফতারে বেশি পানীয় খাবেন যেসব কারণে