ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আর নয় পার্লার, ঘরোয়া কেরাটিন মাস্কে চুল হবে নরম ও ঝলমলে  

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
ঘরেই বানান কেরাটিনসমৃদ্ধ প্রাকৃতিক মাস্ক চুল হবে নরম ও ঝলমলে । ছবি: সংগৃহীত

নিয়মিত চুলে রং করা, সোজা করা, কোঁকড়ানো কিংবা অতিরিক্ত তাপ ব্যবহার করার কারণে অনেকের চুল ধীরে ধীরে শুষ্ক, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এর অন্যতম কারণ হলো চুলের প্রাকৃতিক কেরাটিন কমে যাওয়া। কেরাটিন হলো এক ধরনের প্রোটিন, যা চুলকে মজবুত, নরম ও উজ্জ্বল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনেকেই চুলের সৌন্দর্য ফেরাতে বিভিন্ন ধরনের প্রসাধনী বা পার্লারের পরিচর্যার ওপর নির্ভর করেন। তবে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান দিয়েও কেরাটিনসমৃদ্ধ পরিচর্যা করা সম্ভব, যা নিয়মিত ব্যবহার করলে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে।

ডিম ও টক দইয়ের পুষ্টিকর পরিচর্যা

ডিমে থাকা প্রোটিন চুলের কেরাটিন গঠনে সহায়তা করে। আর টক দই মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি চুলকে নরম ও উজ্জ্বল করে।

একটি ডিমের সঙ্গে চার টেবিল চামচ টক দই ভালোভাবে মিশিয়ে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত লাগান। আধা ঘণ্টা পর মৃদু শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে চুল আরও মসৃণ ও প্রাণবন্ত দেখাতে পারে।

আরও পড়ুন

ভাত ও নারিকেলের দুধের পুষ্টিকর মাস্ক

বেঁচে যাওয়া ভাত দিয়েও চুলের জন্য কার্যকর পরিচর্যা করা যায়। ভাতে থাকা উপকারী উপাদান এবং নারিকেলের দুধের স্বাস্থ্যকর চর্বি ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নিতে সাহায্য করে।

অল্প ভাতের সঙ্গে চার চা চামচ নারিকেলের দুধ, একটি ডিমের সাদা অংশ এবং এক চা চামচ জলপাই তেল ভালোভাবে মিশিয়ে চুলে লাগান। ৪০ থেকে ৪৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল নরম হওয়ার পাশাপাশি প্রাকৃতিক উজ্জ্বলতাও ফিরে আসতে পারে।

কলা ও মধুর পরিচর্যা

শুষ্ক ও রুক্ষ চুলের জন্য কলা ও মধুর মিশ্রণ বেশ উপকারী। কলায় থাকা পটাশিয়াম ও প্রাকৃতিক তেল চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। মধু চুলে প্রাকৃতিক কোমলতা আনে এবং জলপাই তেল চুলকে আরও মসৃণ করে।

একটি পাকা কলার সঙ্গে এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ জলপাই তেল মিশিয়ে চুলে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুলের রুক্ষভাব কমে যেতে পারে।

খাদ্যাভ্যাসেও রাখতে হবে গুরুত্ব

বিশেষজ্ঞদের মতে, শুধু বাইরে থেকে পরিচর্যা করলেই হবে না, চুলের সুস্থতার জন্য সঠিক খাদ্যাভ্যাসও জরুরি। প্রতিদিন ডিম, মাছ, দুধ, ডাল, বাদাম ও বীজজাতীয় প্রোটিনসমৃদ্ধ খাবার খেলে চুলের প্রাকৃতিক কেরাটিন গঠনে সহায়তা মিলতে পারে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত ঘুম এবং অতিরিক্ত তাপ ব্যবহার এড়িয়ে চলাও প্রয়োজন।

চুলের পরিচর্যায় প্রাকৃতিক উপায়ে তৈরি এসব মাস্ক একদিনেই ফল দেয় না। তবে নিয়মিত ব্যবহার ও সঠিক যত্নে ধীরে ধীরে চুলের হারানো উজ্জ্বলতা ফিরে আসে। এতে চুল হয় আরও মজবুত, কোমল ও প্রাণবন্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
প্রেমে বিচ্ছেদ বা সম্পর্কের টানাপোড়েনে পুরুষরা নারীদের তুলনায় কম আবেগপ্রবণ, এমন প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করেছে সাম্প্রতিক এক বৈশ্বিক গবেষণা। দেখা গেছে, সম্পর্কের অবনতি ঘটলে বা বিচ্ছেদ হলে পুরুষেরা নারীদের চেয়েও বেশি মানসিক যন্ত্রণা ও হৃদয়ভঙ্গের কষ্টে ভোগেন। যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির গবেষকদের নেতৃত্বে পরিচালিত বিজ্ঞানীদের একটি দল অনলাইনে সম্পর্ক বিষয়ক সহায়তা চাওয়া ১৮৪,০০০-এরও বেশি মানুষের কথোপকথনের 'বিগ ডাটা' বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন।  প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ পদ্ধতির মাধ্যমে বেনামী অনলাইন ফোরামের ডেটা বিশ্লেষণ করে সাধারণ মানুষের সম্পর্কের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করা হয়। গবেষণায় দেখা যায়, সম্পর্কের টানাপোড়েনে সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে 'যোগাযোগের অভাব' বা যোগাযোগের জটিলতা। প্রতি পাঁচজনের মধ্যে একজন এই সমস্যার কথা উল্লেখ করেছেন। এছাড়া প্রতি আটজনের মধ্যে একজন বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তবে সবচেয়ে বড় চমক এসেছে লিঙ্গভিত্তিক আবেগ প্রকাশের তথ্যে। গবেষকরা দেখেন, সমস্যার বিবরণ দেওয়ার চেয়ে সম্পর্কের কারণে তৈরি হওয়া ‘হৃদয়ভঙ্গ’ বা মানসিক যন্ত্রণার কথা পুরুষরা নারীদের চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। অনুভূতি প্রকাশের ক্ষেত্রে পুরুষদের লেখায় 'অনুশোচনা', 'বিচ্ছেদ', 'কান্না' ও 'হৃদয়ভঙ্গ'-এর মতো শব্দগুলোর ব্যবহার বেশি দেখা গেছে। গবেষণার প্রধান গবেষক ড. রায়ান বয়েড এবং মূল লেখক শার্লট এন্টউইসল জানান, সমাজে পুরুষদের আবেগ প্রকাশে যে সামাজিক বাধা বা মানসিক সংকোচ রয়েছে, অনলাইন ফোরামের মতো বেনামী প্ল্যাটফর্মে তা উন্মুক্ত হওয়ায় প্রকৃত চিত্র সামনে এসেছে।  সামাজিক বাধা সরিয়ে নিলে দেখা যায়, পুরুষেরা নারীদের মতোই সম্পর্কে সমানভাবে অনুভূতির বিনিয়োগ করেন এবং সমস্যা সমাধানে সচেষ্ট থাকেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলাফল সম্পর্কের টানাপোড়েন বুঝতে এবং পুরুষদের মানসিক স্বাস্থ্য সহায়তায় অনীহা সংক্রান্ত সামাজিক কুসংস্কার দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরটিভি/এসআর  
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
পোষা বিড়াল ঘরের সদস্যের মতোই। তবে আদরের এই প্রাণীটি নির্দিষ্ট জায়গার বাইরে প্রস্রাব করলে বিপাকে পড়তে হয়।
বিড়ালের প্রস্রাবের গন্ধে ঘরে অতিষ্ঠ? দূর করুন সহজেই
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
সকালে বাড়ি থেকে বের হয়ে যদি দেখা যায় রাস্তায় নেই কোনো ব্যক্তিগত গাড়ি, নেই তীব্র যানজট।
আজ ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করার দিন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
আরও পড়ুন
কোলাজেন মাস্কে কি সত্যিই বয়স থামে
লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ ঘাঁটি বানাচ্ছে স্পেসএক্স
বর্ষার জ্বর-সর্দিতে আরাম দেবে ঘরোয়া ৩ পানীয়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়