ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

হেলমেট পরলে চুল পড়ছে? মানুন এই ৫ নিয়ম 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার জরুরি; তবে চুল ও মাথার ত্বক ভালো রাখতে হেলমেট ব্যবহারে কিছু নিয়ম মেনে চলা উচিত।  ছবি: সংগৃহীত

বাইক চালানোর সময় হেলমেট পরা জরুরি। তবে হেলমেট ব্যবহারের কারণে চুল পড়া নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে। বিশেষজ্ঞদের মতে, হেলমেট নিজে থেকেই চুল পড়ার কারণ—এমন প্রমাণ নেই। তবে অতিরিক্ত টাইট হেলমেট, মাথায় ঘর্ষণ ও দীর্ঘ সময় চাপ থাকলে চুলের গোড়ায় টান পড়তে পারে।

প্রতিদিন বাইক চালান বা নিয়মিত বাইকে যাতায়াত করেন—এমন মানুষের জন্য হেলমেট নিত্যদিনের সঙ্গী। মাথাকে আঘাত থেকে রক্ষা করতে এর বিকল্প নেই। তবে নিরাপত্তার পাশাপাশি চুল ও মাথার ত্বকের যত্নেও কিছু বিষয় খেয়াল রাখা দরকার।

ভেজা চুলে হেলমেট নয়

গোসলের পর চুল ভালোভাবে শুকিয়ে তারপর হেলমেট পরা উচিত। মাথার ত্বকও পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। নিয়মিত মাথার ত্বক পরিষ্কার রাখলে চুল ও ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করতে পারে।

অতিরিক্ত টাইট হেলমেট এড়িয়ে চলুন

হেলমেট মাথায় ঠিকমতো বসা জরুরি। তবে সেটি যেন অতিরিক্ত আঁটসাঁট না হয়। খুব বেশি চাপ বা ঘর্ষণের কারণে দীর্ঘদিন চুলের গোড়ায় টান পড়তে পারে। এতে চুল পড়ার একটি ধরন দেখা দিতে পারে, যেখানে টানের কারণে চুলের গোড়া দুর্বল হয়ে যায়।

আরও পড়ুন

হেলমেট পরিষ্কার রাখুন

হেলমেটের ভেতরে ঘাম, ধুলা ও তেল জমে থাকতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে মাথার ত্বকে অস্বস্তি, জ্বালাপোড়া বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

তাই প্রস্তুতকারকের নির্দেশনা মেনে হেলমেটের ভেতরের অংশ নিয়মিত পরিষ্কার করা উচিত। একই সঙ্গে মাথার ত্বকও পরিষ্কার রাখা প্রয়োজন।

হেলমেট খোলার সময় চুলে টান নয়

হেলমেট পরা বা খোলার সময় চুল আটকে গেলে জোর করে টান দেওয়া ঠিক নয়। ধীরে ও সাবধানে হেলমেট খুলতে হবে। বারবার চুলের গোড়ায় টান পড়লে দীর্ঘমেয়াদে চুলের ক্ষতি হতে পারে।

অন্যের হেলমেট ব্যবহারে সতর্ক থাকুন

সম্ভব হলে নিজের হেলমেট নিজেই ব্যবহার করুন। বিশেষ করে মাথার ত্বকে কোনো সংক্রমণ বা ছত্রাকজনিত সমস্যা থাকলে অন্যের সঙ্গে হেলমেট ভাগাভাগি না করাই ভালো।

চুল পড়ার জন্য শুধু হেলমেট দায়ী নয়

চুল পড়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, মানসিক চাপ, পুষ্টির ঘাটতি কিংবা বিভিন্ন শারীরিক সমস্যাও চুল পড়ার জন্য দায়ী হতে পারে।

তাই হেলমেট পরার পর চুল পড়ছে মনে হলেও শুধু হেলমেটকেই দায়ী করা ঠিক নয়। হঠাৎ চুল পড়ার পরিমাণ বেড়ে গেলে কিংবা মাথার নির্দিষ্ট জায়গায় ফাঁকা হয়ে যেতে শুরু করলে কারণ জানতে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা দিল এআই ক্যামেরা
বেশি মিষ্টি খেলেই কি চুল পড়ে টাক? জানুন আসল সম্পর্ক
হেলমেট মাথায় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং
হেলমেট পরে ছাত্রলীগের পোস্টারিং, ভিডিও ভাইরাল