ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আস্ত কাঠবাদাম নাকি দুধ, কোনটিতে বেশি পুষ্টি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৮:৪৪ এএম
পুষ্টির দিক থেকে কাঠবাদামের দুধের চেয়ে আস্ত কাঠবাদামেই বেশি প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় । ছবি: সংগৃহীত

কাঠবাদাম পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, আঁশ, ভিটামিন ই ও ম্যাগনেশিয়াম। একসময় ভিজিয়ে আস্ত কাঠবাদাম খাওয়ার চল বেশি থাকলেও এখন অনেকেই এর তৈরি দুধ পান করছেন। চা-কফি থেকে শুরু করে নানা খাবারেও ব্যবহার হচ্ছে এই দুধ। কিন্তু প্রশ্ন হলো, আস্ত কাঠবাদামের তুলনায় এর দুধে কি একই পরিমাণ পুষ্টি পাওয়া যায়?

কীভাবে তৈরি হয় কাঠবাদামের দুধ?

কাঠবাদামের দুধ তৈরি করা বেশ সহজ। প্রথমে এক কাপ কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হয়। পরদিন ভেজানো বাদাম পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এরপর সেই মিশ্রণ ছেঁকে নিলেই পাওয়া যায় কাঠবাদামের দুধ।

তবে এই ছেঁকে নেওয়ার প্রক্রিয়াতেই বাদামের গুরুত্বপূর্ণ কিছু পুষ্টি কমে যায়। বিশেষ করে বাদামের আঁশের বেশিরভাগ অংশই ছাঁকনির সঙ্গে বাদ পড়ে যায়। পাশাপাশি আস্ত কাঠবাদামের তুলনায় দুধে প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বির পরিমাণও কম থাকে।

আরও পড়ুন

পুষ্টির দিক থেকে এগিয়ে গোটা কাঠবাদাম

পুষ্টিবিদদের মতে, শরীরে কাঠবাদামের পূর্ণ পুষ্টি পেতে চাইলে আস্ত বাদাম খাওয়াই ভালো। এক মুঠো কাঠবাদামে প্রায় ৬ গ্রাম প্রোটিন, ১৪ গ্রাম স্বাস্থ্যকর চর্বি এবং সাড়ে ৩ গ্রাম আঁশ পাওয়া যায়। এর সঙ্গে থাকে ভিটামিন ই ও ম্যাগনেশিয়াম।

অন্যদিকে, এক কাপ চিনি ছাড়া কাঠবাদামের দুধে সাধারণত প্রায় ৩০ থেকে ৪০ ক্যালরি এবং মাত্র ১ গ্রাম প্রোটিন থাকে। এতে আঁশ খুব কম বা প্রায় থাকেই না। কিছু স্বাস্থ্যকর চর্বি ও ভিটামিন ই থাকলেও আস্ত বাদামের তুলনায় তার পরিমাণ অনেক কম।

তাই শুধু পুষ্টির হিসাব করলে কাঠবাদামের দুধের চেয়ে আস্ত কাঠবাদামই এগিয়ে।

তাহলে কি কাঠবাদামের দুধ খাওয়া যাবে না?

একেবারেই তা নয়। অনেকের জন্য কাঠবাদামের দুধ একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে যাদের দুধের চিনি হজমে সমস্যা হয়, তাদের জন্য এই উদ্ভিজ্জ দুধ উপকারী বিকল্প হতে পারে। এতে সাধারণত দুধের চিনি থাকে না এবং অনেকের ক্ষেত্রে এটি সহজে সহ্য হয়।

আস্ত কাঠবাদামের পাশাপাশি কাঠবাদামের দুধও খাদ্যতালিকায় রাখা যেতে পারে। বাড়িতে তৈরি দুধও খাওয়া যায়। তবে বাজার থেকে প্যাকেটজাত কাঠবাদামের দুধ কিনলে একটু সতর্ক হওয়া প্রয়োজন।

বাজারের দুধ কেনার আগে যা দেখবেন

প্যাকেটজাত কাঠবাদামের দুধ কেনার সময় তাতে বাড়তি চিনি বা অপ্রয়োজনীয় উপাদান রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি। উপাদানের তালিকা না দেখে শুধু প্যাকেটের সামনের লেখা দেখে পণ্য কেনা ঠিক নয়।

অনেক কাঠবাদামের দুধে বাড়তি পুষ্টি যোগ করা থাকে। এ ধরনের দুধ কিনলে তাতে ক্যালশিয়াম ও ভিটামিন ডি রয়েছে কি না, তা দেখে নেওয়া যেতে পারে।

কাঠবাদামের দুধ স্বাস্থ্যকর খাদ্যতালিকার অংশ হতে পারে, তবে এটি আস্ত কাঠবাদামের পুষ্টির বিকল্প নয়। বেশি প্রোটিন, আঁশ ও স্বাস্থ্যকর চর্বি পেতে চাইলে গোটা কাঠবাদামই ভালো পছন্দ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
মেয়েকে তালাক করিয়ে প্রকাশ্য বাজারে দুধ দিয়ে গোসল মায়ের
দুধ খেতে গিয়েই হাঁপিয়ে যায় শিশু, যে বিপদের সংকেত 
লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
কফিতে দুধ মিশিয়ে খেলে শরীরে যে পরিবর্তন ঘটে