ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

খোসা ছাড়াতে গিয়ে আদার অপচয়? এই কৌশলে বাঁচবে পুরোটা

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম
চামচ দিয়ে সহজেই আদার পাতলা খোসা ছাড়ানো যায়, এতে আদার অপচয়ও কমে । ছবি: সংগৃহীত

রান্নায় আদা দিলে খাবারের স্বাদ ও ঘ্রাণ দুটোই বেড়ে যায়। তবে আদার খোসা ছাড়াতে গিয়ে অনেকটা অংশ নষ্ট হয়ে যাওয়ায় বিরক্ত হন অনেকেই। আদার অসমান ও আঁকাবাঁকা আকৃতির কারণে ছুরি বা খোসা ছাড়ানোর যন্ত্র দিয়ে খোসা ছাড়াতে গেলে কখনো কখনো প্রয়োজনের চেয়ে বেশি আদা কেটে বাদ চলে যায়।

তবে একটু কৌশল জানলেই আদার খোসা সহজে ছাড়ানো যায় এবং অপচয়ও কমানো সম্ভব।

চামচেই ছাড়ান আদার খোসা

আদার খোসা ছাড়ানোর সবচেয়ে সহজ উপায় হতে পারে সাধারণ একটি স্টিলের চামচ। এর জন্য আলাদা কোনো ছুরি বা খোসা ছাড়ানোর যন্ত্রের প্রয়োজন নেই।

প্রথমে এক হাতে আদা শক্ত করে ধরুন। এরপর অন্য হাতে চামচের উল্টো দিক বা ধার দিয়ে আদার গা হালকাভাবে ঘষতে থাকুন। এতে আদার পাতলা খোসা উঠে আসবে, কিন্তু ভেতরের অংশ তেমন নষ্ট হবে না।

আদার ছোট ছোট খাঁজ ও বাঁকের মধ্যের খোসাও চামচ দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। ফলে ছুরি দিয়ে কাটার তুলনায় আদার অপচয় অনেক কম হয়।

আরও পড়ুন

বড় আদা হলে টুকরো করে নিন

বড় বা বেশি আঁকাবাঁকা আদা একবারে ছাড়াতে গেলে বেশি অংশ নষ্ট হতে পারে। তাই আগে আদাটিকে খাঁজ অনুযায়ী ছোট ছোট টুকরো করে নেওয়া ভালো।

ছোট টুকরো হলে হাতে ধরে খোসা ছাড়ানো সহজ হয়। এরপর চামচ দিয়ে প্রতিটি টুকরোর খোসা পরিষ্কার করা যায়।

এর আরেকটি সুবিধা হলো, রান্নায় যতটুকু আদা প্রয়োজন শুধু ততটুকুই খোসা ছাড়াতে পারবেন। বাকি আদা খোসাসহ রেখে দিতে পারবেন।

দ্রুত খোসা ছাড়াতে চাইলে

অনেকটা আদা একসঙ্গে ছাড়ানোর প্রয়োজন হলে খোসা ছাড়ানোর যন্ত্র ব্যবহার করা যায়। তবে সেটি ভালোভাবে ধারালো হতে হবে। আদার গায়ে বেশি চাপ না দিয়ে হালকা হাতে টেনে খোসা ছাড়ানো উচিত।

এভাবে দ্রুত কাজ শেষ করা যায়। তবে অসাবধান হলে আদার কিছুটা অংশও কেটে যেতে পারে। তাই অল্প পরিমাণ আদার ক্ষেত্রে চামচ ব্যবহার করাই তুলনামূলক সুবিধাজনক।

সব রান্নায় খোসা ছাড়ানো জরুরি নয়

অনেক রান্নায় আদার খোসা ছাড়ানো বাধ্যতামূলক নয়। আদা ভালোভাবে পানিতে ধুয়ে মাটি ও ধুলাবালি পরিষ্কার করে নিলে খোসাসহ ব্যবহার করা যেতে পারে।

বিশেষ করে চায়ে আদা দেওয়া, আদা কুচি করা বা মাংস মাখানোর সময় আদা বেটে ব্যবহার করার ক্ষেত্রে খোসা না ছাড়ালেও চলে। এতে সময় বাঁচার পাশাপাশি আদার অপচয়ও কম হয়।

তাই আদার খোসা ছাড়ানোর সময় ছুরি দিয়ে বেশি অংশ কেটে ফেলার বদলে চামচের কৌশলটি কাজে লাগাতে পারেন। এতে কম পরিশ্রমে আদার পাতলা খোসা উঠে যাবে, আর রান্নার প্রয়োজনীয় আদাটুকুও নষ্ট হবে না।



আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
তিন মাসে ভোক্তা অধিদপ্তরের ৫ কোটি টাকার বেশি জরিমানা আদায়
বিআইডব্লিউটিএর নিয়োগ পরীক্ষায় অসদুপায়, পরীক্ষার্থীর ৩ মাসের কারাদণ্ড
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু, সেই কিশোরের জামিন মঞ্জুর
মসজিদুল হারামে এক ইমামের পেছনে নামাজের প্রচলনের ১০০ বছর পূর্ণ