ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির দিনে জমবে গরম গরম ইলিশ খিচুড়ি, রইল সহজ রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৯:১২ এএম
বৃষ্টির দিনে গরম গরম ইলিশ খিচুড়ি হতে পারে জমজমাট খাবারের আয়োজন । ছবি: সংগৃহীত

বৃষ্টি এলেই বাঙালির খাবারের তালিকায় ইলিশের কদর বেড়ে যায়। ইলিশ ভাজা, ঝোল কিংবা ভর্তার পাশাপাশি খিচুড়ির সঙ্গে ইলিশের স্বাদও বেশ জনপ্রিয়। বৃষ্টির দিনে গরম গরম ইলিশ খিচুড়ি হলে জমে যায় দুপুর বা রাতের খাবার।

খুব বেশি ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করা যায় এই পদ। জেনে নিন সহজ রেসিপি।

যা যা লাগবে

পোলাওর চাল ৫০০ গ্রাম, মসুর ও মুগডাল মিলিয়ে ৪০ গ্রাম, ইলিশ মাছ ৪ টুকরা, মিহি করে কাটা পেঁয়াজ আধা বাটি, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৮-১০টি, স্বাদ অনুযায়ী লবণ, তেজপাতা ২টি, কুচি করা রসুন ১ টেবিল চামচ, কুচি করা আদা ২ টেবিল চামচ, মোটা করে কাটা পেঁয়াজ ১ বাটি, হলুদ গুঁড়া ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, সরিষার তেল ও পরিমাণমতো পানি।

আরও পড়ুন

যেভাবে রান্না করবেন

প্রথমে চাল ও ডাল একসঙ্গে ভালোভাবে ধুয়ে নিন। এরপর একটি পাতিলে সরিষার তেল গরম করে তাতে মিহি করে কাটা পেঁয়াজ, কুচি করা আদা-রসুন এবং গুঁড়া মসলা দিয়ে দিন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর পরিমাণমতো পানি ও কাঁচা মরিচ দিয়ে পাতিলটি ঢেকে রান্না করুন।

এবার অন্য একটি কড়াইয়ে সরিষার তেল গরম করুন। ইলিশ মাছের টুকরাগুলোতে প্রয়োজনীয় বাটা ও গুঁড়া মসলা, কালিজিরা, কাঁচা মরিচ ও লবণ মাখিয়ে কড়াইয়ে দিন। মাছ মাখা মাখা করে রান্না করে নিন।

খিচুড়ি ভালোভাবে রান্না হয়ে গেলে অর্ধেক খিচুড়ি অন্য পাত্রে তুলে নিন। পাতিলে থাকা খিচুড়ির ওপর রান্না করা ইলিশের টুকরাগুলো সাজিয়ে দিন। এরপর তুলে রাখা বাকি খিচুড়ি দিয়ে মাছগুলো ঢেকে দিন।

সবশেষে ঢাকনা দিয়ে আরও প্রায় ১০ মিনিট চুলায় রেখে দিন। এতে ইলিশের স্বাদ ও ঘ্রাণ খিচুড়ির সঙ্গে ভালোভাবে মিশে যাবে।

গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ইলিশ খিচুড়ি। বৃষ্টির দিনে পরিবারের সবাইকে নিয়ে এই পদ জমিয়ে দিতে পারে দুপুর বা রাতের খাবারের আয়োজন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
বৃষ্টিতে গরম ইলিশ খিচুড়ির ঝটপট রেসিপি