ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

এক কাপ চায়ে প্রথম দেখা, প্রেম জমবে দোকানে নাকি ক্যাফেতে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম
এক কাপ চায়ের আড্ডা থেকেই শুরু হতে পারে নতুন সম্পর্কের গল্প । ছবি: সংগৃহীত

‘এক কাপ চায়ে আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই…’—কবীর সুমনের গানের এই কথাতেই যেন বাঙালির সঙ্গে চায়ের সম্পর্কটা ধরা পড়ে। ঘুমঘুম সকাল হোক, মন খারাপের বিকেল কিংবা বৃষ্টিভেজা দিন—এক কাপ চা আর আড্ডা বাঙালির জীবনের সঙ্গে মিশে আছে। কখনও সেই আড্ডা থেকেই শুরু হয় নতুন সম্পর্কের গল্প।

তাই প্রথম দেখাতেও চা হতে পারে বেশ ভালো সঙ্গী। তবে প্রশ্ন হলো, পাড়ার চায়ের দোকান নাকি সাজানো চায়ের ক্যাফে—কোথায় বসলে দুজনের আলাপটা আরও সহজে জমে উঠবে?

চায়ের দোকানে স্বাভাবিকভাবেই জমবে গল্প

প্রথম দেখায় একটু নার্ভাস লাগা খুবই স্বাভাবিক। অচেনা একজনের সামনে বসে কী নিয়ে কথা শুরু করবেন, তা অনেক সময় বুঝে ওঠা যায় না। এমন পরিস্থিতিতে পাড়ার চায়ের দোকান হতে পারে সহজ একটি জায়গা।

চারপাশের পরিচিত কোলাহল, হাতে ধোঁয়া ওঠা চা আর টুকটাক গল্প—সব মিলিয়ে পরিবেশটা থাকে বেশ স্বাভাবিক। দামি খাবার অর্ডার করার চাপও থাকে না। ফলে দুজনই অনেকটা স্বচ্ছন্দে থাকতে পারেন।

আরও পড়ুন

Milk_Tea

শান্ত পরিবেশ চাইলে চায়ের ক্যাফে

প্রথম দেখাতেই যদি একটু শান্ত পরিবেশে মন খুলে কথা বলতে চান, তাহলে চায়ের ক্যাফে বেছে নেওয়া যেতে পারে। আরামদায়ক বসার জায়গা, মৃদু আলো আর পছন্দের চা—সব মিলিয়ে একে অপরকে জানার জন্য সময় কাটানো সহজ হয়।

পছন্দ-অপছন্দ, কাজ, শখ, ভ্রমণ কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা—নানা বিষয় নিয়ে কথা বলার সুযোগ থাকে। তবে জায়গাটি খুব সাজানো বা দামি হলেই যে প্রথম দেখার জন্য ভালো হবে, এমন নয়। দুজনের স্বাচ্ছন্দ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কথার শুরু হতে পারে এক কাপ চা থেকেই

প্রথম দেখায় সবচেয়ে বড় সমস্যা অনেক সময় কথাবার্তা শুরু করা। এই জায়গায় এক কাপ চা হতে পারে দারুণ একটি উপলক্ষ।

দুধ-চিনি দিয়ে চা খাও?, লিকার চা পছন্দ, নাকি মশলা চা?, গ্রিন টি ভালো লাগে?—এমন সহজ প্রশ্ন দিয়েই শুরু হতে পারে আলাপ। এরপর চায়ের পছন্দ থেকে খাবার, ভ্রমণ, গান, সিনেমা কিংবা শখের প্রসঙ্গ চলে আসতে পারে।

একসময় দেখা যাবে, চা নিয়ে শুরু হওয়া কথাবার্তা গড়িয়ে গেছে দুজনের পছন্দ-অপছন্দ আর জীবনের নানা গল্পে।

চায়ের দোকান নাকি চায়ের ক্যাফে?

চায়ের দোকান হলে খরচ কম, পরিবেশ স্বাভাবিক এবং আনুষ্ঠানিকতার চাপও কম। অন্যদিকে চায়ের ক্যাফেতে পাওয়া যায় তুলনামূলক শান্ত ও আরামদায়ক পরিবেশ, যেখানে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ বেশি।

তাই প্রথম দেখায় কোথায় যাবেন, তার নির্দিষ্ট কোনও নিয়ম নেই। দুজন যেখানে বেশি স্বচ্ছন্দ বোধ করেন, সেই জায়গাটিই হতে পারে সেরা পছন্দ।

প্রথম দেখার সুন্দর স্মৃতি তৈরির জন্য দামি জায়গার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সহজভাবে কথা বলা, মন দিয়ে একে অপরের কথা শোনা এবং স্বচ্ছন্দ থাকা। আর সেই গল্পের শুরু যদি হয় এক কাপ চা দিয়ে, তাতেই বা আপত্তি কী!


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। এর জন্য সবসময় সুগন্ধির মান বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না।
জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়
আজ নুডলস দিবস
আজ ৬ অক্টোবর নুডলস দিবস। প্রতি বছর এই দিনে যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়।
আজ নুডলস দিবস
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে। তবে অনেকের ক্ষেত্রে খাবারের ধরন ও অভ্যাসে পরিবর্তন এনে কোলেস্টেরল কমানো সম্ভব।
খাবারেই কমাতে পারেন কোলেস্টেরল
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
প্রতিদিন অন্তত এক কাপ চা পান করেন এমন মানুষের হৃদস্বাস্থ্যে কিছুটা ভালো প্রভাব দেখা যেতে পারে।
রোজ এক কাপ চায়ে কমতে পারে হৃদরোগের ঝুঁকি, বলছে গবেষণা
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
প্রতিদিন শরীরের জন্য অল্প পরিমাণ লবণ প্রয়োজন। কারণ লবণে থাকা সোডিয়াম শরীরের বিভিন্ন কাজে ভূমিকা রাখে।
লবণ কম খাওয়ার ৬ সহজ কৌশল
আরও পড়ুন
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
পরকীয়া প্রেমের জেরে ভাবি-ভাতিজাকে হত্যা, দেবরের ১০ বছরের কারাদণ্ড
৪ লাখ টাকায় স্ত্রীকে বিক্রি করে দেন আশিকুর, অতঃপর...
সরকারের সাড়া না পেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চুয়েট শিক্ষার্থীদের অবস্থান