ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের নারী প্রার্থীর ওপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৩:১২ পিএম
ছবি : আরটিভি

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহিলা জামায়াতের প্রার্থী সালমা খাতুন ও তার স্বামী মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার দোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। হামলায় স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত সালমা খাতুন ও তার স্বামী মইদুল ইসলামকে চিকিৎসা শেষে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী সালমা খাতুন ও তার স্বামীর অভিযোগ, তাদের ক্ষেতের পেঁয়াজ ও করলা চুরি করা হয়। এ ঘটনার প্রতিবাদ করায় আওয়ামী লীগের কর্মী হান্নান, মাসুদ, জিসানসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে তারা রক্তাক্ত জখম হন বলে দাবি করেছেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
​গত কয়েকদিনের টানা ও থেমে থেমে বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণকৃত আগাম জাতের আলুক্ষেত ও কাটা পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু
খালেদা জিয়ার স্বপ্নপূরণে আমলাতান্ত্রিক বাধা, কোটি টাকার প্রকল্পের বেহাল দশা
চারদলীয় জোট সরকারের আমলে ঝিনাইদহে শিক্ষার প্রসার, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ, স্বাস্থ্যসেবা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এক’শ কোটি টাকা ব্যয়ে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। চারদলীয় জোট সরকারের সময় তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন। কিন্তু দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ও রাজনৈতিক বঞ্চনার কারণে এসব প্রকল্প মুখ থুবড়ে পড়েছে।
খালেদা জিয়ার স্বপ্নপূরণে আমলাতান্ত্রিক বাধা, কোটি টাকার প্রকল্পের বেহাল দশা
সাদিক কায়েমের বাড়িতে আগুন, শনাক্ত ৩ জনের পরিচয় জানা গেল
খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের আটকে অভিযান চলছে।  রোববার (২২ নভেম্বর) বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু।  তিনি জানান, এ ঘটনায় জড়িত চারজনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। তাদের মধ্যে জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুককে শনাক্ত করা হয়েছে। অপর একজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।   জানা গেছে, আজ সকালে সেনাবাহিনী, পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুরে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ এবং কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করা হয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীরা তা নিভিয়ে ফেলেন। এতে বাড়িতে থাকা সাদিক কায়েমের বাবা-মা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় বাড়ির চারপাশে আগুন জ্বলতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আরটিভি/এসআর
সাদিক কায়েমের বাড়িতে আগুন, শনাক্ত ৩ জনের পরিচয় জানা গেল
গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে ভস্মীভূত হয়েছে।
গভীর রাতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা
আরও পড়ুন
সাদিক কায়েমের গ্রামের বাড়িতে হামলা, জামায়াত আমিরের নিন্দা
ঢাকায় আজ জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান 
বাড়িতে সাংবাদিক ডেকে পদত্যাগের ঘোষণা দিলেন গোপালগঞ্জের এক জামায়াত নেতা