ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মাটির থালাবাসন টেকসই ব্যবহারের জন্য পরিষ্কার ও যত্ন নেওয়ার সঠিক নিয়ম

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
সংগৃহীত ছবি

আধুনিক শহুরে জীবনযাত্রায় মাটির জিনিসপত্রের কদর এখন আকাশচুম্বী। নান্দনিকতা ও ঐতিহ্যের ছোঁয়ায় রান্নার হাঁড়ি, কড়াই থেকে শুরু করে প্লেট, বাটি, গ্লাস এমনকি কাপ-মগ হিসেবেও অনেকে মাটির তৈরি সামগ্রী নিয়মিত ব্যবহার করছেন।

তবে সাধারণ কাঁচ বা সিরামিকের তুলনায় মাটির থালাবাসন পরিষ্কার রাখা ও এর স্থায়িত্ব বজায় রাখা কিছুটা কষ্টকর।

নিয়মিত ব্যবহারের ক্ষেত্রে এগুলো স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষ কিছু নিয়ম অনুসরণ করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মাটির হাঁড়ি বা কড়াই পরিষ্কার করার ক্ষেত্রে প্রথম শর্ত হলো পাত্রটি পুরোপুরি ঠান্ডা হওয়া। রান্না শেষ হওয়ার পর পাত্রটি ঠান্ডা হলে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে মেজে ধুয়ে নিতে হবে। সাধারণ ডিশওয়াশিং সাবান বা তরল সাবানের বদলে মাটির পাত্রের তেল ও মসলা দূর করতে বেকিং সোডা ব্যবহার করা সবচেয়ে কার্যকর।

বিশেষ করে বর্ষাকালে আর্দ্র আবহাওয়ার কারণে মাটির জিনিসে ছত্রাক পড়ার প্রবণতা বেড়ে যায়। এই সমস্যা এড়াতে গরম পানির সাথে সাদা ভিনেগার মিশিয়ে ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

যদি ছত্রাক পড়েই যায়, তবে বেকিং সোডা মেশানো পানিতে সারারাত ভিজিয়ে রেখে পরদিন ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করা সম্ভব।

আরও পড়ুন

মাটির পাত্র থেকে খাবারের কড়া গন্ধ দূর করার একটি প্রাকৃতিক কৌশল হলো গ্রিন টি-র ব্যবহার। পাত্রে পানি গরম করে তাতে গ্রিন টি দিয়ে ফুটিয়ে নিলে অনাকাঙ্ক্ষিত গন্ধ সহজেই চলে যায়।

এছাড়া পাত্রের নকশায় জমে থাকা কালো দাগ তুলতে লবণ ব্যবহার করে ব্রাশ দিয়ে ঘষলে ভালো ফল পাওয়া যায়।

দীর্ঘস্থায়ী ও জীবাণুমুক্ত ব্যবহারের জন্য মাঝে মাঝে মাটির থালাবাসন কড়া রোদে শুকানো এবং গরম পানি দিয়ে ধোয়া প্রয়োজন।

সঠিক পদ্ধতিতে যত্ন নিলে এই পরিবেশবান্ধব তৈজসপত্রগুলো দীর্ঘদিন ব্যবহারযোগ্য থাকে।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আজকের দিনটি ব্যর্থদের জন্য
সব সময়তো শুনেছেন বা পত্রিকায় লেখা পড়েছেন ‘সফলতাকে উৎযাপন’ করার কথা।
আজকের দিনটি ব্যর্থদের জন্য
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
ব্যর্থতাকে আমরা সাধারণত হতাশা ও পরাজয়ের সঙ্গে মিলিয়ে দেখি। কোনো কাজে সফল না হলে অনেকেই নতুন করে চেষ্টা করার সাহস হারিয়ে ফেলেন।
আজ বিশ্ব ব্যর্থতা দিবস
আরও পড়ুন
৮ হাজার বছর পুরোনো মাটির পাত্রে মিলল গণিতচর্চার প্রমাণ