ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৮ হাজার বছর পুরোনো মাটির পাত্রে মিলল গণিতচর্চার প্রমাণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:১৬ পিএম
৮ হাজার বছর পুরোনো মাটির পাত্রে মিলল গণিতচর্চার প্রমাণ। ছবি: সংগৃহীত

প্রায় ৮ হাজার বছর আগে তৈরি মাটির পাত্রে আঁকা ফুলের নকশা থেকেই মানুষের প্রাচীনতম গণিতচর্চার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। গবেষকদের মতে উত্তর মেসোপটেমিয়ার এক প্রাচীন সভ্যতার মানুষরা গাণিতিক ধারণা ব্যবহার করেই এসব নকশা তৈরি করতেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জানান, দেরি নব্যপ্রস্তর যুগের হালাফিয়ান সংস্কৃতির তৈরি পাত্রে আঁকা ফুলের পাপড়ির সংখ্যা নিয়মিত গাণিতিক ধারা অনুসরণ করে। এসব পাত্র প্রায় খ্রিস্টপূর্ব ৬২০০ থেকে ৫৫০০ সালের মধ্যে তৈরি।

গবেষণায় দেখা গেছে, পাত্রে আঁকা অধিকাংশ ফুলে ৪, ৮, ১৬, ৩২ কিংবা ৬৪টি পাপড়ি রয়েছে। এই সংখ্যা বিন্যাস ‘জ্যামিতিক ধারা’ বা দুইয়ের ঘাত নির্দেশ করে, যা স্পষ্টভাবে গাণিতিক জ্ঞানের ইঙ্গিত দেয়।

আরও পড়ুন

গবেষক ইয়োসেফ গারফিঙ্কেল বলেন, এই নকশাগুলো আমাদের গণিত জ্ঞানের একটি প্রাথমিক ধারণা দেয়।

গবেষক দলটি ১৯৩০-এর দশক থেকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া হাজারো মাটির পাত্রের খণ্ড বিশ্লেষণ করেন। এর মধ্যে ৩৭৫টি খণ্ডে ফুলের নকশা পাওয়া যায়। অনেক পাত্রেই ফুলের নকশা জ্যামিতিক গ্রিড বা দাবার ছকের মতো বিন্যাসে আঁকা ছিল, যা আরও উন্নত গাণিতিক ভাবনার ইঙ্গিত দেয়।

গবেষকদের মতে, এসব সংখ্যা কাকতালীয় নয়। হালাফিয়ান জনগোষ্ঠী সম্ভবত জমি বা কৃষিজ পণ্য সমান ভাগে ভাগ করার জন্য এই গাণিতিক ধারণা ব্যবহার করত।

গারফিঙ্কেল বলেন, এটি এমন এক ধরনের গণিতচর্চার প্রমাণ, যার অস্তিত্ব অন্য কোনো উৎসে আমরা আগে পাইনি।

এই গাণিতিক পদ্ধতি পরবর্তী সুমেরীয় সভ্যতার ৬০-ভিত্তিক (সেক্সাজেসিমাল) গণিতের চেয়ে আলাদা। সুমেরীয়দের গণিত পদ্ধতি প্রায় দেড় হাজার বছর পরে গড়ে ওঠে এবং এখনো সময় গণনা, জ্যোতির্বিজ্ঞান ও জ্যামিতিতে ব্যবহৃত হচ্ছে। গবেষকদের ভাষায়, এটি ছিল সেক্সাজেসিমাল পদ্ধতির আগের এক প্রাচীন গণিত ব্যবস্থা।

সূত্র: সাইন্স নিউজ

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ১৫ শিক্ষার্থীর অংশগ্রহণে জলবায়ু সাংবাদিকতা ও সংবাদকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নৈতিক ব্যবহারবিষয়ক ছয় মাসের ফেলোশিপ সম্পন্ন হয়েছে।  দৃক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট জার্নালিজম অ্যান্ড এথিক্যাল এআই ইন নিউজরুম ফেলোশিপ-২০২৬’-এর সমাপনী ও প্রকল্প প্রদর্শনী বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পদ্মার এপারে বিশাল জনবসতি থাকলেও এ অঞ্চল বরাবরই অবহেলিত। জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে এবং মিঠাপানির প্রবাহও কমে গেছে। খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য। শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতা শেখার সুযোগ তৈরি করায় দৃক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনুর রশীদ খান বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ের কারণে অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সাংবাদিকতা একটি সম্মানজনক ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশার মাধ্যমে মানুষের জীবনের নানা গল্প উঠে আসে। তথ্যপ্রযুক্তির এ যুগে সংবাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সাংবাদিকতা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। তাই এআইয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পেশাগত নীতি-নৈতিকতা বজায় রাখতে হবে। দৃকের প্রতিষ্ঠাতা, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আজকের খুলনা আগের তুলনায় ভিন্ন রূপ ধারণ করেছে। ফেলোরা সাংবাদিকতার প্রচলিত ধারার বাইরে গিয়ে মানুষের গল্প তুলে ধরেছেন। তাঁদের কাজে মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা একটি ভিন্ন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। সেই বাংলাদেশ গড়তে সৎ ও সাহসী সাংবাদিক প্রয়োজন। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মনের বিকল্প হতে পারে না এ বিষয়টি উপলব্ধি করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের মানুষের আস্থা অর্জন করতে হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান মো. মাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শামীম হোসেন। ফেলোদের পক্ষে বক্তব্য দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওরিন হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক সারা মনামী হোসেন। অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের পক্ষ থেকে দৃকের প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলমকে সম্মাননা স্মারক দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা চত্বরে পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতাবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ফেলো এবং দৃক ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর  
খুবিতে জলবায়ু সাংবাদিকতা ও এআইয়ের নৈতিক ব্যবহারবিষয়ক ফেলোশিপের সমাপনী
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু জবাইয়ের ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে যেকোনো ধরনের পশু জবাই নিষিদ্ধের নির্দেশনার প্রতিবাদে গরু জবাই কর্মসূচির ঘোষণা দিয়েছেন একদল শিক্ষার্থী। আগামী শুক্রবার (১৬ অক্টোবর) এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
জবিতে পশু জবাই নিষিদ্ধের প্রতিবাদে গরু জবাইয়ের ঘোষণা
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মাভাবিপ্রবিতে উপ-প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
জীবনের বাস্তবতা ও একটি চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে মানুষের অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
আরও পড়ুন
বালির নিচে হারানো সমুদ্রে মিলল ৭ কোটি বছর আগের শিকারির জীবাশ্ম
প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল
৩২৫ বছরের প্রাচীন চাপালিশকে স্মারক বৃক্ষ ঘোষণা
ইন্দোনেশিয়ায় মিলল বিশ্বের প্রাচীনতম গুহাচিত্রের সন্ধান