ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

৯ মিনিটের সহজ ব্যায়ামে বদলে ফেলুন জীবন

আরটিভি নিউজ ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
প্রতীকী ছবি

প্রতিদিন সকালে কয়েক দফা অ্যালার্ম বাজার পরও বিছানা ছাড়তে কষ্ট হয় আবিরের। ঘুম ভাঙলেও অনেকটা সময় কাটে ফোনের স্ক্রিনে। আর শরীরচর্চা? দীর্ঘ সময়ের ওয়ার্কআউটের কথা ভেবে তা সবসময়ই ‘আগামীকাল’-এর জন্য জমা থাকে।

তবে আবিরের এই একঘেয়ে সকালকে আমূল বদলে দিয়েছে ‘থ্রি ইনটু থ্রি’ অর্থাৎ মাত্র ৯ মিনিটের একটি সহজ ফিটনেস রুল।

অনলাইনে একদিন হঠাৎই এই ছোট্ট ওয়ার্কআউট ভিডিওটি আবিরের নজরে আসে। তিন মিনিট করে তিন ধাপে মোট ৯ মিনিটের শরীরচর্চা। কৌতূহল থেকেই তিনি এটি শুরু করেন।

প্রথম ধাপে তিন মিনিটের স্ট্রেচিং, দ্বিতীয় ধাপে স্কোয়াট ও লাঞ্জ এবং শেষ তিন মিনিটে জাম্পিং জ্যাক—এই সহজ রুটিনেই বাজিমাত।

আবির জানান, প্রথম দিনেই কফি ছাড়াই তার দীর্ঘদিনের অলসতা কেটে গিয়ে শরীর চনমনে হয়ে ওঠে।

টানা দুই সপ্তাহ এই নিয়ম মেনে চলার পর আবিরের নিজের মধ্যে অভাবনীয় কিছু পরিবর্তন লক্ষ্য করেন। আগে যেখানে কফি ছাড়া কাজে মনোযোগ দিতে পারতেন না, এখন এই ৯ মিনিটের ব্যায়াম তার কাজের উদ্দীপনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

পাশাপাশি তার মানসিক একাগ্রতা বেড়েছে এবং মেজাজও আগের চেয়ে অনেক শান্ত থাকে।

আবিরের মতে, ওজন কমানো নয়, বরং অলসতা কাটিয়ে দিনটিকে সুন্দরভাবে শুরু করাই ছিল তার মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, অনেক সময় ৪৫ মিনিট বা এক ঘণ্টার দীর্ঘ ওয়ার্কআউট প্ল্যান দেখে মানুষ শুরু করার আগেই উৎসাহ হারিয়ে ফেলে। কিন্তু সময়টা যখন মাত্র ৯ মিনিট হয়, তখন মস্তিষ্ক আর ওজুহাত খোঁজার সুযোগ পায় না।

আবিরেরও একই কথা জানান—ফিটনেসের সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা। অভ্যাস হয়ে যাওয়ার পর এখন তিনি এর সঙ্গে পুশআপের মতো অন্যান্য ব্যায়ামও যোগ করছেন।

তার ভাষায়, এটি একটি ছোট্ট নিয়ম হলেও জীবন দেখার ধরন বদলে দেওয়ার মতো একটি বিরাট পরিবর্তন।

তবে স্বাস্থ্য বা জীবনযাত্রায় বড় কোনো পরিবর্তন আনার আগে ব্যক্তিগত শারীরিক অবস্থা বুঝে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন বলেও তিনি মনে করিয়ে দেন।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
গর্ভধারণের পরিকল্পনা করছেন বলে প্রতিদিনের সকালের কফি একেবারে বাদ দিতে হবে—বিষয়টি এমন নয়।
গর্ভধারণের আগে কফি নিয়ে যে বিষয়টি জানা জরুরি
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
হাততালি সাধারণত আনন্দ প্রকাশের মাধ্যম হিসেবেই পরিচিত। তবে নিয়মিত হাততালি দেওয়াকে অনেকে সহজ এক ধরনের শরীরচর্চা হিসেবেও দেখেন।
প্রতিদিন হাততালি দিলে মিলতে পারে ৫ উপকার
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক, নতুন পরিবার ও ভবিষ্যৎ নিয়ে অনেকের মধ্যেই বিয়েকে ঘিরে স্বাভাবিক দুশ্চিন্তা কাজ করতে পারে।
অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
ঢাকার রাস্তায় চলতে গেলে প্রায়ই কানে আসে, ওস্তাদ, বামে প্লাস্টিক, ডাইনে টেসলা, বরাবর, সামনে ক্লিয়ার।
‘ওস্তাদ বামে প্লাস্টিক, ডাইনে টেসলা’—ঢাকার রাস্তায় কেন এমন ভাষায় কথা বলেন হেলপাররা
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বাসে বসে জানালা দিয়ে কিনে নিলেন আমড়া, শসা কিংবা পেয়ারা মাখা।
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি