ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জমে উঠেছে ঈদের কেনাকাটা, নারীদের পোশাকের বেশি চাহিদা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেটে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা।

তবে এ সময় যে জিনিষটি বেশি লক্ষ্যনীয় তা হলো, পুরুষদের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় অনেক বেশি। বিশেষ করে শাড়ি, থ্রি-পিস, গাউন, লেহেঙ্গা ও বিভিন্ন ফ্যাশনেবল পোশাকের দোকানগুলোতে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় রয়েছে। পাশাপাশি প্রসাধনী দোকানগুলোতেও ক্রেতা সমাগম দেখা গেছে।

আরও পড়ুন

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর ধানমন্ডি এলাকার বিভিন্ন মার্কেট ও শপিং মল ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে এই চিত্র পুরুষের পোশাকের দোকানগুলোর তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে বেশি দেখা গেছে। নারী ক্রেতারা শাড়ি, থ্রি-পিসসহ নানা রকমের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন। অনেক জায়গায় ট্রায়াল রুমের সামনেও লম্বা লাইন দেখা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের কেনাকাটায় নারীদের আগ্রহ বরাবরই বেশি থাকে। পরিবারের সবার পোশাক কেনার দায়িত্ব অনেক সময় নারীরাই নিয়ে থাকেন। ফলে মার্কেটগুলোতে নারীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া নতুন নতুন ডিজাইন ও ফ্যাশনের পোশাক দেখতে এবং পছন্দের পোশাক বেছে নিতে নারীরা দোকানে বেশি সময় ব্যয় করে থাকেন।

ফারজানা ইয়াসমিন নূর নামে এক ক্রেতা বলেন, এবার ঈদ উপলক্ষে গত বছরের তুলনায় কয়েক দিন আগ থেকেই কেনাকাটা শুরু করেছি। কারণ, আগে আগে কেনাকাটা করতে পারলে মার্কেটে ভিড় এড়ানো যায়। কিন্তু এবার মার্কেটে এসে দেখি ভিন্ন চিত্র। পুরা মার্কেটে নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। একটা পোশাক কিনতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। ট্রায়াল রুমে অনেক ভিড়। সিরিয়াল ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। এরপর মনের মতো পোশাক পাচ্ছি না।

ঝিগাতলা রাইফেলস স্কয়ারে ওয়াহিদা ইসলাম মাহরুখ বলেন, ঈদে নতুন পোশাক পরে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা। এ ছাড়া বিভিন্ন জায়গায় দাওয়াত খেতে যেতে হয়। তাই একটু সময় নিয়ে পছন্দমতো পোশাক কিনতে মার্কেটে আসতে হয়েছে। তবে ভিড়ের কারণে অনেক সময় কেনাকাটায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখন পর্যন্ত দুইটা মার্কেট ঘুরে মাত্র একটা জামা কিনলাম।

আফনান খান সাহির নামে এক ক্রেতা বলেন, এবার একটা পাঞ্জাবি ও একটা প্যান্ট কিনলেই আমার হয়ে যাবে। ভাবছিলাম আগে আগে মার্কেটে চলে এসেছি কোনো ভিড় হবে না। কিন্তু মার্কেটে এসে দেখি অনেক ভিড়। তাও মেয়েদের দোকানগুলোতে সিরিয়াল ধরে পোশাক নিয়ে কাড়াকাড়ি করছে। ঈদের এখনো অনেক বাকি। কিন্তু মেয়েদের জন্য মার্কেটে হাঁটাই যাচ্ছে না।

রাপা প্লাজার ব্যবসায়ী মোঃ রিয়াদ খান বলেন, আমাদের মার্কেটে সন্ধ্যার পর ভিড় হচ্ছে। তবে ছেলেদের পোশাকের ভিড়ের চেয়ে মেয়েদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। তবে এখনো আশানুরূপ তেমন বেচাকেনা শুরু হয়নি। আশা করছি দুয়েকদিনে ভালো বেচাকেনা শুরু হবে।

ঈদের পছন্দের পোশাক হিসেবে গরমের কথা বিবেচনায় রেখে অনেকে নজর দিচ্ছেন আরামদায়ক পোশাক কেনাকাটায়। বিশেষ করে সুতি কাপড়ের চাহিদা এবার বেশি। গত বছরগুলোর তুলনায় এ বছর বেশি বিক্রি হওয়ার আশার কথা জানাচ্ছেন অনেক বিক্রেতারা।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
আরও পড়ুন
সংসারের হাল ধরতে নামেন ব্যবসায়ে, এখন মাসে আয় লাখ টাকা
মাসিকের ব্যথা কমাতে ঘরেই করুন এই ৫ কাজ
শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় ব্যস্ত নগরবাসী
নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে চায় সরকার: প্রধানমন্ত্রী