ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আজ ডেস্কটপের ফাইল গোছানোর দিন

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ পিএম
কাল্পনিক ছবি

প্রযুক্তিনির্ভর জীবনে কম্পিউটার ও স্মার্টফোনে জমে থাকা অপ্রয়োজনীয় ফাইল, ছবি ও অ্যাপ্লিকেশন কাজের গতি কমিয়ে দিতে পারে। ডিজিটাল কর্মক্ষেত্র পরিচ্ছন্ন ও গোছানো রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে আজ পালিত হচ্ছে জাতীয় ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবস।

প্রতি বছর অক্টোবরের তৃতীয় সোমবার দিবসটি পালিত হয়। সেই হিসাবে ২০২৬ সালে ১৯ অক্টোবর, সোমবার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো কম্পিউটারের ডেস্কটপ থেকে অপ্রয়োজনীয় ফাইল সরিয়ে প্রয়োজনীয় তথ্য সুশৃঙ্খলভাবে সংরক্ষণে মানুষকে উৎসাহিত করা।

নতুন কম্পিউটার কেনার পর ডেস্কটপ সাধারণত বেশ পরিচ্ছন্ন থাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানে জমতে থাকে নানা ধরনের ফাইল, ছবি, শর্টকাট ও অ্যাপ্লিকেশন। এতে প্রয়োজনীয় ফাইল খুঁজে পেতে সমস্যা হয় এবং ডিজিটাল কর্মপরিবেশও হয়ে ওঠে বিশৃঙ্খল।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ডিজিটাল ফাইল গুছিয়ে রাখলে কাজের সময় বাঁচে এবং প্রয়োজনীয় তথ্য সহজে খুঁজে পাওয়া যায়। পুরোনো ফাইল নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ, অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং দরকারি অ্যাপ্লিকেশন স্টার্ট মেনুতে পিন করে রাখার মাধ্যমে ডেস্কটপ পরিচ্ছন্ন রাখা সম্ভব।

দিবসটি উপলক্ষে কম্পিউটার ও স্মার্টফোন থেকে অব্যবহৃত অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলা, ছবি ও নথির নাম ঠিক করা, ই-মেইলের অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলা এবং গুরুত্বপূর্ণ ফাইল পেনড্রাইভ বা অন্য নিরাপদ সংরক্ষণমাধ্যমে ব্যাকআপ রাখার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হালনাগাদ রাখা এবং নিয়মিত নিরাপত্তা পরীক্ষা করাও জরুরি।

যেভাবে পালন করবেন দিবসটি

ভার্চুয়াল ডেস্কটপ পরিষ্কার দিবসে কম্পিউটারের ডেস্কটপ থেকে অপ্রয়োজনীয় আইকন ও ফাইল সরিয়ে প্রয়োজনীয় ফাইলগুলো আলাদা ফোল্ডারে সাজিয়ে রাখা যেতে পারে। পুরোনো নথি আর্কাইভে সংরক্ষণ এবং গুরুত্বপূর্ণ তথ্যের ব্যাকআপ রাখাও এ দিনের অন্যতম কাজ।

এ ছাড়া প্রযুক্তি ব্যবহারে দক্ষ ব্যক্তিরা পরিবারের সদস্য বা পরিচিতদের কম্পিউটার গুছিয়ে রাখা এবং ডিভাইসের কার্যকারিতা বজায় রাখার বিষয়ে সহায়তা করতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ ভাগ করে নিতে #CleanYourVirtualDesktopDay হ্যাশট্যাগ ব্যবহার করা যেতে পারে।

উল্লেখ্য, কানাডার অন্টারিও প্রদেশের ব্র্যান্টফোর্ডে অবস্থিত পারসোনাল কম্পিউটার জাদুঘর দিবসটি চালু করে। প্রযুক্তি উদযাপন, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং কম্পিউটারকে সচল ও কার্যকর রাখার বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম লক্ষ্য।

সূত্র: ন্যাশনাল ডে ক্যালেন্ডার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সকালের নাশতা হোক কিংবা বিকেলের খাবার—দুধ ও কলার মিশ্রণ অনেকেরই পছন্দের।
দুধ-কলা একসঙ্গে খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
বাড়ির টয়লেট কিংবা অফিসের ওয়াশরুমে আধুনিক কমোড ব্যবহার করতে গিয়ে অনেকেই ফ্লাশ ট্যাঙ্কে দুটি বোতাম দেখতে পান।
কমোডের ফ্লাশে দুটি বোতাম কেন, কোনটি কখন ব্যবহার করবেন
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
আসছে শীতকাল। এ ঋতুতে বাংলাদেশে পাওয়া যায় নানা ধরনের শাক-সবজি। বাজারে গেলেই চোখে পড়ে সুস্বাদু সবজির সমাহার। বিশেষ করে ফুলকপি ও বাঁধাকপির মতো সবজির স্বাদ শীতের সময় যেন বেড়ে যায় দ্বিগুণ।
শাক-সবজির লুকানো পোকামাকড় দূর করার সহজ উপায়
ধনী হতে না পারার ৬ কারণ
সম্প্রতি একটি সংবাদপত্রের প্রতিবেদনে উঠে এসেছে, মূলত ছয়টি ভুলের কারণে অনেক মধ্যবিত্ত মানুষের পক্ষে বড় অঙ্কের সম্পদ গড়ে তোলা সম্ভব হয় না। কী সেই ভুলগুলো? চলুন, জেনে নেওয়া যাক।
ধনী হতে না পারার ৬ কারণ
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
কথা বলতে গিয়ে হঠাৎ জিভ জড়িয়ে যাওয়া কিংবা একই ধরনের কঠিন শব্দ দ্রুত উচ্চারণ করতে গিয়ে বারবার ভুল করা—এমন অভিজ্ঞতা কমবেশি সবারই আছে।
জিভের খেলায় মেতে ওঠার দিন আজ
আরও পড়ুন
বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইনে ছড়ানো হচ্ছে জিরো-ক্লিক স্পাইওয়্যার
অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার ব্যবস্থায় ঢুকে পড়ল এআই, সাইবার নিরাপত্তায় বড় ঝুঁকি
স্মার্টফোন চার্জে কভার খুলে রাখা কি জরুরি?
বাড়িতে পড়ে থাকা ফোন দিয়ে যেভাবে বানাবেন সিকিউরিটি ক্যামেরা