ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

মানুষের হৃৎপিণ্ডের পুনর্জন্ম ক্ষমতার প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

চিকিৎসাবিজ্ঞানে দীর্ঘদিন ধরে এমন ধারণা প্রচলিত ছিল যে, হার্ট অ্যাটাকের পর মানুষের হৃৎপিণ্ড আর নতুন কোষ তৈরি করতে পারে না। তবে অস্ট্রেলিয়ার এক সাম্প্রতিক গবেষণায় সেই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, হৃদ্‌আঘাতের পর মানুষের হৃৎপিণ্ড সীমিত পরিসরে হলেও নতুন পেশিকোষ বা কার্ডিওমায়োসাইট তৈরি করতে পারে।

গবেষকেরা জানান, হার্ট অ্যাটাকের পর হৃৎপিণ্ডের দাগ (স্কার টিস্যু) তৈরি হলেও একই সঙ্গে নতুন কোষ তৈরির একটি প্রক্রিয়াও চলতে থাকে। অর্থাৎ ক্ষতির পাশাপাশি কিছুটা পুনর্গঠনও হয়।

আরও পড়ুন

গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের জার্নাল 'সার্কুলেশন রিসার্চ'-এ প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পুনর্জন্মের হার সীমিত হলেও তা ভবিষ্যতে হার্ট ফেইলিওর ঝুঁকিতে থাকা রোগীদের জন্য নতুন চিকিৎসা পদ্ধতির পথ খুলে দিতে পারে।

কারণ হার্ট অ্যাটাকে হৃৎপিণ্ডের উল্লেখযোগ্য অংশের কোষ নষ্ট হয়ে যায়, যার প্রভাব দীর্ঘমেয়াদে হৃদ্‌যন্ত্রের কার্যকারিতায় পড়ে।

এদিকে সারা বিশ্বের বিজ্ঞানীরা এখন এমন চিকিৎসা পদ্ধতির দিকে ঝুঁকছেন, যা শুধু ক্ষতি ঠেকানো নয়, বরং হৃৎপিণ্ড কে পুনরুদ্ধারে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্রের এমআইটির মতো প্রতিষ্ঠান ইতোমধ্যে হার্ট অ্যাটাকের পর হৃৎপিণ্ড সারাতে ওষুধ সরবরাহকারী বিশেষ প্যাচের মতো প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছে।

গবেষকদের মতে, অস্ট্রেলিয়ার এই আবিষ্কার হৃৎপিণ্ডের প্রাকৃতিক মেরামত ক্ষমতা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে।

সীমিত হলেও এই পুনর্জন্ম প্রক্রিয়া ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হৃৎপিণ্ডকে আরও শক্তিশালী করার চিকিৎসার ভিত্তি হতে পারে।

সূত্রঃ মেডিক্যাল এক্সপ্রেস

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
বাংলাদেশে শিশুদের বার্ড ফ্লুতে (এইচ৫এন১) আক্রান্ত হওয়ার মূল কারণ হলো গৃহপালিত বা উঠানের পোলট্রি (হাঁস-মুরগি) পাখির সংস্পর্শে আসা।
কেন বাংলাদেশে বার্ড ফ্লুতে আক্রান্ত হচ্ছে শিশুরা
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
ডেঙ্গু জ্বরের উৎপত্তি ঘটে ডেঙ্গু ভাইরাসের মাধ্যমে। এই ভাইরাসের বাহক এডিস নামক স্ত্রী মশার কামড়েই ডেঙ্গু হয়।
যেসব লক্ষণ দেখে বুঝবেন ডেঙ্গু রোগীর অবস্থা ক্রিটিক্যাল কি না
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
রাতে ঠিকমতো ঘুম হয়নি, সকালে উঠেই মাথা ভার বা ব্যথা। এমন অভিজ্ঞতা অনেকেরই হয়।
রাতে ঘুম কম, সকালে মাথাব্যথা? যেভাবে মিলবে স্বস্তি 
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
সকালের শুরুতে এক কাপ গরম চা বা কফি অনেকেরই পছন্দ। কেউ আবার দিনের বিভিন্ন সময়ে গরম পানীয় পান করতে অভ্যস্ত।
গরম গরম চা-কফি পান করছেন? ভয়ংকর ঝুঁকির কথা জানাল গবেষণা
মাত্র ১০ মিনিটেই করুন পুরো শরীরের ব্যায়াম
ব্যায়াম করার সময় নেই—এমনটা মনে করার আর কারণ নেই। মাত্র ১০ মিনিট সময় এবং এক জোড়া ডাম্বেল থাকলেই পুরো শরীরের ভালো একটি ব্যায়াম করা সম্ভব।
মাত্র ১০ মিনিটেই করুন পুরো শরীরের ব্যায়াম
আরও পড়ুন
হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে কোলেস্টেরল নিয়ন্ত্রণের চেয়েও যা জরুরি
বিচ্ছেদের কারণে হরমোনের ভারসাম্যহীনতা থেকে হতে পারে হার্ট অ্যাটাক
‘ব্রাজিলের খেলা দেখে’ বাংলাদেশি সমর্থকের হার্ট অ্যাটাক 
সকাল বেলা হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি থাকে যে কারণে