ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কৃমির সমস্যা কমাতে শিশুকে খাওয়ান এই খাবারগুলো 

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ এএম
কৃমির সমস্যা এড়াতে শিশুর পরিচ্ছন্নতার পাশাপাশি খাবারের দিকেও নজর দেওয়া জরুরি। ছবি: সংগৃহীত

শিশুদের মধ্যে কৃমির সমস্যা বেশ পরিচিত। মাটি, খাবার বা পানির মাধ্যমে কৃমির ডিম শরীরে ঢুকতে পারে। আবার অপরিষ্কার হাতে মুখ দেওয়ার অভ্যাস থেকেও শিশুর শরীরে কৃমি হতে পারে। ফলে বারবার পেটব্যথা, খিদে কমে যাওয়া কিংবা মলদ্বারে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।

কৃমির ওষুধ খাওয়ানোর পর কিছুদিন স্বস্তি মিললেও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস না থাকলে আবারও এই সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন কৃমির সমস্যায় ভুগলে শিশুর শরীরে রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতিও তৈরি হতে পারে। তাই ওষুধের পাশাপাশি শিশুর খাবার ও পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া জরুরি।

কৃমি থেকে বাঁচতে যা করবেন

শিশুকে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে। নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে। নোংরা হাতে মুখে দেওয়া থেকে বিরত রাখার পাশাপাশি পরিষ্কার খাবার ও নিরাপদ পানি খাওয়ানোর দিকেও খেয়াল রাখতে হবে।

কৃমির সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ খাওয়ানো জরুরি। এর পাশাপাশি খাবারের তালিকায় কিছু পুষ্টিকর খাবার রাখা যেতে পারে।

উচ্ছে-করলা

কৃমির সমস্যা হলে শিশুর খাবারের তালিকায় উচ্ছে ও করলা রাখা যেতে পারে। এতে জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে এমন উপাদান রয়েছে এবং এটি আঁশসমৃদ্ধ। নিয়মিত খাবারের অংশ হিসেবে উচ্ছে-করলা রাখলে পেট পরিষ্কার রাখতে সহায়তা করতে পারে।

নিমপাতা

কৃমির সমস্যায় তেতো খাবার খাওয়ার প্রচলন রয়েছে। এ কারণে উচ্ছে-করলার পাশাপাশি নিমপাতার রস খাওয়ানোর কথাও বলা হয়। তবে শিশুকে নিমপাতার রস খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

কাঁচা হলুদ

কাঁচা হলুদের রসও কৃমির সমস্যা কমাতে সহায়ক হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে। কাঁচা হলুদ বেটে এর সঙ্গে কাঁচা আদা, সামান্য নুন ও লেবুর রস মিশিয়ে খাওয়ানোর প্রচলন রয়েছে। তবে শিশুর ক্ষেত্রে এমন ঘরোয়া উপায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বারবার কৃমি হলে কী করবেন

শিশুর বারবার কৃমি হলে শুধু ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কৃমির ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। তাই প্রয়োজন অনুযায়ী কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে।

কৃমি প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, নখ ছোট রাখা, পরিষ্কার খাবার ও নিরাপদ পানি খাওয়ানো এবং নোংরা হাতে মুখে দেওয়া বন্ধ করার অভ্যাস শিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক
নারীদের পাশাপাশি পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার। যদিও পুরুষদের মধ্যে এ রোগের প্রকোপ তুলনামূলক কম, তবে ঝুঁকি একেবারে উড়িয়ে দেওয়া যায় না।
পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, যেসব লক্ষণে হবেন সতর্ক
পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়
সন্তান না হলে অনেক সময় এর দায় নারীর ওপর চাপানো হয়। তবে বন্ধ্যত্ব শুধু নারীর সমস্যা নয়, পুরুষেরও হতে পারে। শুক্রাণুর সংখ্যা, গুণগত মান বা চলাচলের সক্ষমতায় সমস্যা থাকলে পুরুষের সন্তান জন্মদানে জটিলতা দেখা দিতে পারে।
পুরুষ বন্ধ্যত্বের সমাধানে কার্যকর ৪ উপায়
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
ক্যানসার এমন একটি রোগ, যেখানে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে এবং আশপাশের সুস্থ টিস্যুতে ক্ষতি করতে পারে।
শরীরে যেসব লক্ষণ হতে পারে ক্যানসারের সতর্কসংকেত
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
যে পাতার রস খেলে কৃমি নির্মূল হয়
শরীরের যে ৫ লক্ষণ বলে দেবে কৃমি বাসা বেঁধেছে কি না