ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

দই মগজ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ০৭:২৬ পিএম

কুরবানির ঈদ এলেই বেড়ে যায় খাবারের আইটেম। বাংলাদেশে মূলত গরু এবং খাসিই কুরবানি হয়ে থাকে বেশি। মগজ খেতে অনেকেই পছন্দ করেন। আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে আরটিভি অনলাইনের বিশেষ রেসিপির তালিকায় আজ তাই থাকলো দই মগজ।

রান্নায় যা লাগবে

গরুর মগজ ৫০০ গ্রাম, দই ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে ২ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, গরম মশলা ১ চা চামচ, তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদ মতো

যেভাবে রাঁধবেন

প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে মগজ সেদ্ধ করতে হবে। পানি ঝরিয়ে টুকরো করে কাটতে হবে, দই আর বাকি উপকরণ একসাথে মেখে ২/৩ বার ফেটে নিতে হবে। এরপর একটি পাত্রে তেল ঢেলে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিয়ে দইয়ের মিশ্রণটি কড়াইতে ঢেলে অল্প আঁচে কষাতে হবে। এরপর মগজ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। অল্প পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ আঁচ বাড়িয়ে রান্না করুন। উপরে তেল উঠে আসলে নামিয়ে ফেলুন।

সূত্র: লুক অ্যাট মি

আরও পড়ুন :

কেএইচ/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া
উপকরণ ফুলকপি ১টি (মাঝারি), হলুদের গুঁড়া প্রয়োজন মতো, মরিচের গুঁড়া পরিমাণমতো, পাপড়িকার গুঁড়া এক চা চামচ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা কোয়ার্টার চা চামচ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, কাঁচামরিচ একটি (কুচি), ধনেপাতা দুই টেবিল চামচ, চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার দুই টেবিল চামচ, লবণ পরিমাণমতো, বেকিং পাউডার কোয়ার্টার চা চামচ, বেসন পরিমাণমতো, তেল ভাজার জন্য যতটুকু প্রয়োজন। প্রস্তুত প্রণালি ফুলকপি ধুয়ে কেটে নিন। খুব বেশি ছোট টুকরা করবেন না। প্যানে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। পানি গরম হলে ফুলকপির টুকরা দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন প্যান। আশি শতাংশ পর্যন্ত সেদ্ধ করুন ফুলকপি। এর বেশি সেদ্ধ করবেন না। পানি ঝরিয়ে অর্ধেক অংশ নিয়ে নিন পাকোড়া তৈরির জন্য। কোয়ার্টার চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পাপড়িকার গুঁড়া, কোয়ার্টার চা চামচ আদা বাটা, এক টেবিল চামচ চালের গুঁড়া অথবা কর্ন ফ্লাওয়ার, লবণ দিয়ে মেখে নিন ফুলকপির টুকরা। পাপড়িকার গুঁড়া সুন্দর একটি স্মোকি ফ্লেভার যোগ করবে ও লালচে রঙ নিয়ে আসবে পাকোড়ায়। তবে এটি না থাকলে ব্যবহার না করলেও চলবে। অল্প করে বেসন দিয়ে মাখাতে হবে সব উপকরণ। কয়েক চা চামচ বেসন ও পানি দিয়ে এমনভাবে মাখান যেন ফুলকপির চারপাশে বেসনের কোটিং লেগে থাকে। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজতে হবে পাকোড়া। মাঝারি আঁচে ভাজবেন। ডি/  
যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া
বিজয় উদযাপনে কালোজাম বানান ঘরেই
খুশি বা যেকোনও বিজয় উদযাপনে বাড়তি মাত্রা যোগ করতে পারে ঘরের তৈরি কালোজাম। দেখে নিন কিভাবে কালোজাম তৈরি করবেন- উপকরণ ময়দা আধা কাপের চেয়ে একটু বেশি, গুঁড়া দুধ ২ কাপ, ডিম ২টি, বেকিং পাউডার ২ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, ভাজার জন্য তেল পরিমাণমতো, সিরার জন্য চিনি ৬ কাপ, পানি ৩ কাপ।  প্রস্তুত প্রণালি প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করুন। এরপর বাটিতে দুটো ডিমে ২ টেবিল চামচ তরল দুধ এবং ৩ টেবিল চামচ ঘি একসঙ্গে খুব ভালো করে ফেটে নিতে হবে। এবার অন্য একটা প্লেটে গুঁড়া দুধ, ময়দা এবং ২ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিয়ে ফেটে রাখা ডিমের মিশ্রণটিতে ভালো করে মাখিয়ে নিন। হাতের তালুতে সামান্য ঘি লাগিয়ে পছন্দের শেপ অনুযায়ী গোল গোল গোল্লা করে নিন। চুলায় তেল গরম করে গরম তেলে মিষ্টিগুলো ঢিমা আঁচে কালচে করে ভাজুন। তবে এদিকে খেয়াল রাখতে হবে যেন চুলার জ্বাল বেড়ে না যায়। বেশি আঁচে ভাজলে মিষ্টিগুলো কাঁচা আর ভেতরে গুটির মতো শক্ত হয়ে নষ্ট হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইতে চিনি ও পানি দিয়ে মিষ্টির জন্য সিরা করে নিন। ভাজা মিষ্টিগুলো বলক ওঠা সিরায় ছেড়ে দিয়ে ৫-৬ মিনিটের জন্য রেখে দিন। মিডিয়াম আঁচে চুলার ওপর কিছুক্ষণ রাখুন। এবার চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে ২ ঘণ্টা ঢেকে রাখুন। ২ ঘণ্টা পর পরিবেশন করুন। আকর্ষণীয় উপায়ে পরিবেশন করতে কালোজামের ওপর মাওয়া ছড়িয়ে দিন। ডি/এসএস
বিজয় উদযাপনে কালোজাম বানান ঘরেই
কাচ্চি বিরিয়ানি তৈরি করুন নিজেই
উপকরণ কালোজিরা চাল ২ কেজি, খাসির মাংস ৪ কেজি, আলু আধা কেজি, ঘি ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ২ কাপ, দারুচিনি ৮ টুকরো, এলাচ ৮টি, লবঙ্গ ৫টি, আদা বাটা ৪ টেবিল চামচ, রসুন বাটা ৪ টেবিল চামচ, গরম মশলা গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, জয়ফল ১ টা, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, দই ২ কাপ, দুধ ২ কাপ, আলুবোখারা ১০-১২ টা, গোলাপজল ১ টেবিল চামচ এবং লবণ পরিমাণমতো। প্রণালি মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে মাংসের সাথে আদা ও রসুন বাটা, টকদই, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং লবণ দিয়ে মেখে আধা ঘণ্টা রেখে দিন। এবার গরম মশলা গুঁড়া, জয়ফল বাটা, জয়ত্রী গুঁড়া এবং অর্ধেক ঘি দিয়ে ভালোভাবে মাংস মেখে ১৫ মিনিট রাখুন। এ পর্যায়ে দুই কাপ দুধ মাংসের ওপর ঢেলে মাংস আধা সেদ্ধ করে নিন। আলুর খোসা ছাড়িয়ে দুই ভাগ করে লবণ মেখে তেলে ভেজে মাংসের ওপর দিন। এবার চাল ধুয়ে আধা সেদ্ধ করে মাংসে দিন। এরপর বাকি অর্ধেক ঘি, পেঁয়াজের বেরেস্তা, আলুবোখারা ও গোলাপজল ছড়িয়ে দিন। ঢাকনা বন্ধ করে হাঁড়ির মুখ আটা গোলা দিয়ে বন্ধ করে অল্প আঁচে এক ঘণ্টার মতো চুলায় রাখুন। এক ঘণ্টা পর তাওয়ার ওপর হাঁড়ি বসিয়ে অল্প আঁচে দমে রাখুন। সৌজন্যে: লুক@মি আরও পড়ুন : শীতে নবজাতকের যত্ন ডি/এসএস
কাচ্চি বিরিয়ানি তৈরি করুন নিজেই
চিকেন শাসলিক তৈরি
উপকরণ: মুরগির বুকের মাংস দুই কাপ, আদাবাটা এক চা চামচ, টমেটো সস দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস এক টেবিল চামচ, চিনি দুই চা চামচ, সরিষা বাটা এক চা চামচ, আচারের তেল দুই টেবিল চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম(লাল, সবুজ, হলুদ) কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১২টি। প্রণালি মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চারকোণা টুকরো করে নিন। মাংস, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ, বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষা বাটা ও সরিষার তেল দিয়ে মেরিনেট করে আধা ঘণ্টা রেখে দিন। শাসলিক কাঠিতে মুরগি ও সবজিগুলো একে একে গেঁথে নিন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংস এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। ডি/
চিকেন শাসলিক তৈরি
কমলার ঝাল টক চাটনি
ফল আমাদের সবার প্রিয় একটি খাবার। ছোট বড় সবাই ফল খেতে পছন্দ করে। আর ফল দিয়ে চাটনি কম বেশ আমরা খাই। এই শীতে বাজারে খুব কমলা পাওয়া যাচ্ছে, এই কমলা দিয়েই তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের একটি টক-ঝাল-মিষ্টি চাটনি। জেনে নিন কমলার ঝাল টক চাটনি রেসিপিটি:- উপকরণ দেশি কমলা ৪ পিস, শুকনা মরিচ ২টা, বিট লবণ ১/৪ চা চামচ, চিনি ১/৪ চা চামচ, পুদিনা মিহি কুচি আধা চা চামচ। প্রস্তুত প্রণালি প্রথমে শুকনো মরিচ টেলে হালকা গুঁড়া করে নিন। এবার দেশি কমলার খোসা ছাড়িয়ে পুরো কমলার ৩টা স্লাইস করে নিন। ধারালো ছুরি ব্যবহার করবেন। এবার কমলার স্লাইসগুলো টেলে নেয়া শুকনা মরিচ, বিট লবণ, চিনি এবং পুদিনা কুচি দিয়ে খুব ভালো করে উল্টেপাল্টে মাখিয়ে নিয়ে, উপভোগ করুন দারুণ স্বাদের কমলার টক ঝাল চাটনি।  জেএম/জেএইচ    
কমলার ঝাল টক চাটনি
আরও পড়ুন
যেভাবে তৈরি করবেন ফুলকপির পাকোড়া
বিজয় উদযাপনে কালোজাম বানান ঘরেই
কাচ্চি বিরিয়ানি তৈরি করুন নিজেই
চিকেন শাসলিক তৈরি