
রাজধানীর ধানমন্ডি এলাকায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৭ ডিসেম্বর) ধানমন্ডি রবীন্দ্র সরোবর এলাকায় বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ধানমন্ডি থানা পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ বিষয়ে তিনি বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী রাজধানীর রবীন্দ্র সরোবর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মাস্ক না পরে সরকারি আদেশ অমান্য করায় ১৩টি মামলায় ২৫ জনকে ৩৬০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, মাস্ক পরা নিশ্চিত করতে রাজধানী জুড়ে এমন একাধিক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
কেএফ




