
নারায়ণগঞ্জ জেলার আলোচিত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ অপর ৫ জন আসামি চাঁদাবাজি মামলায় সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় খালাস প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে তোলা হলে বিচারক সাবিনা ইয়াসমিন আসামিদের খালাসের এই রায় প্রদান করে।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন নূর হোসেন, নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহাজালাল বাদল, শাহজাহান, মর্তুজা জামান চাচিল, আলী মোহাম্মদ ও বুলবুল।
আসামিদের খালাসের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পাবলিক প্রসেকিউটর এড.জাসমিন আহমদ বলেন, ২০১৩ সালের সিদ্বিরগঞ্জ থানার নূর হোসেনসহ তার সহযোগী ৫ জনের বিরুদ্ধে ইকবাল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলার সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় চাঁদাবাজি মামলা থেকে নূর হোসেনসহ উক্ত আসামিদের বেকুসর খালাস প্রদান করা হয়।
তিনি আরো বলেন, চাঁদাবাজি মামলার রায় ঘোষণার পর নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ মোট ৬ টি মামলার শুনানি হয়। এর মধ্যে চাঁদাবাজি ও অস্ত্র মামলার যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং পরবর্তী ৬ টি মামলার শুনানি ৬ জানুয়ারি ধার্য্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের সিদ্বিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ইকবাল হোসেন নামের একজনের কাছে নূর হোসেন ৫ লাখ টাকা চাঁদাবাজি দাবী করে। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে নূর হোসেনসহ তার ৫ সহযোগীরা। ভুক্তভোগী বাদী হয়ে সিদ্বিরগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে।
এম




