
অতিরিক্ত সচিব সেজে টাকা আত্মসাতকারী আব্দুল কাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩ দিনের রিমান্ড শেষ আব্দুল কাদেরকে আজ রোববার আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর (বৃহস্পতিবার) ঠিকাদার কনস্ট্রাকশনের মালামাল সরবরাহকারী শেখ আলী আকবর প্রতারণার অভিযোগ এনে আব্দুল কাদেরসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ৮ অক্টোবর আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার অপর আসামিরা হলেন- আব্দুল কাদেরের স্ত্রী সততা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান ছোয়া এবং ম্যানেজার শহিদুল ইসলাম।
আরএ/এসকে




