
গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতলে ভর্তি আছেন।
এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়ের ইসলামকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেই আলোকে প্রাথমিক তদন্তে আগুন লাগার কারণ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক ও যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম।
রোববার (২৬ ডিসেম্বর) সকালে তিনি জানান, ইঞ্জিন রুম থেকেই ওই লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তোফায়েল ইসলাম বলেন, তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত জাহাজটি দেখেছি। এখন আমরা তদন্ত টিম নিয়ে বরগুনায় আছি।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে আমরা মোটামুটিভাবে যেটা বুঝছি, সাসপেক্ট করা হচ্ছে ইঞ্জিন রুমে কিছু একটা ছিল। অগ্নিকাণ্ডের শুরু হয়েছিল ইঞ্জিন রুম থেকেই- প্রাথমিকভাবে সেটাই মনে হচ্ছে।
আরএ/টিআই




