
চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হারে সব থেকে পিছিয়ে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। যা অন্যান্য বোর্ডের তুলনায় কম।
এ ছাড়া এবছর জিপিএ-৫ প্রাপ্তিতে ধস নেমেছে সিলেট শিক্ষা বোর্ডে। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ হাজার ৮৩৪ জন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এবার গড়ে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। মোট উত্তীর্ণ ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
কোন বোর্ডে পাসের হার কত?
মাদরাসা ৯৩ দশমিক ২২ শতাংশ, কারিগরি ৮৮ দশমিক ৪৯, চট্টগ্রাম ৯১ দশমিক ১২, বরিশাল ৯০ দশমিক ১৯, রাজশাহী ৯৪ দশমিক ৭১, সিলেট ৯৬ দশমিক ৭৮, ঢাকা ৯৩ দশমিক ১৫, ময়মনসিংহ ৯৭ দশমিক ৫২, কুমিল্লা ৯৬ দশমিক ২৭, দিনাজপুর ৯৪ দশমিক ৮০, যশোর ৯৩ দশমিক ৯ শতাংশ পাস করেছে।
কোন বোর্ডে জিপিএ ফাইভ কত?
মাদরাসা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। এ ছাড়া বরিশালে ১০ হাজার ২১৯ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন, রাজশাহীতে ২৭ হাজার ৯০৯ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৩০ জন, যশোরে ১৬ হাজার ৪৬১ জন, সিলেটে ৪ হাজার ৮৩৪, কুমিল্লা ১৪ হাজার ৬২৬, কারিগরিতে ৫ হাজার ১৮৭ জন, কারিগরিতে ৫ হাজার ১৮৭ জন এবং ময়মনসিংহে ১০ হাজার ৫২ জন জিপিএ ফাইভ পেয়েছে।
এবার শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার ৪৯৪টি। এ ছাড়া ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি।
আরএ/এসকে




