নতুন তিন পরিচালক পেল দুদক

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৫:২৬ পিএম


নতুন তিন পরিচালক পেল দুদক
ফাইল ছবি

উপপরিচালক হিসেবে কর্মরত তিন কর্মকর্তাকে পরিচালক পদে চলতি দায়িত্ব হিসেবে পদায়ন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। 

পরিচালক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তারা হলেন— এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে এ এস এম সাজ্জাদ হোসেনকে পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমান পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission