ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

‘জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর দায়িত্ব রেখে গেছে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন ভবনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শীর্ষক প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আলী রিয়াজ বলেন, চব্বিশে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের ওপর একটা দায় এবং দায়িত্ব দিয়ে গেছে। যে দায়িত্বটা আপনার আমার এবং সবার। সেই দায়িত্বটা হলো, যেন আমাদের আবার সেই স্বৈরাচারী অবস্থায় ফিরে যেতে না হয়। যাদের সন্তান আন্দোলনে জীবন দিয়েছে, যারা গুম খুনের শিকার হয়েছে, তাদের সবার এই একটাই চাওয়া। আর এটা নিশ্চিত করতে হবে, ব্যবস্থা বদল করার মাধ্যমে। আর এই সুযোগটা তৈরি হয়েছে গণভোটের মাধ্যমে। গণভোটের মাধ্যমে যেন এটা নিশ্চিত হয়, আগামীতে যারা ক্ষমতায় আসবে, তারা যেন জনগণের চাওয়া পূরণে বাধ্য থাকেন।

তিনি বলেন, দেশে অতীতেও গণভোট হয়েছে। তবে সেই গণভোটের সঙ্গে এবারের গণভোটের পার্থক্য রয়েছে। কারণ এবারের গণভোটটি অভ্যুত্থান পরবর্তী গণভোট। গণভোটে সব রাজনৈতিক দল একমত হয়েছে। ৯ মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে। অনেক বিষয়ে ভিন্ন মত হলেও গণভোটের বিষয় কোনো ভিন্ন মত হয়নি।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার বিশেষ এ সহকারী বলেন, আমরা বলেছি কিছু কিছু পরিবর্তন করতে হবে। যেমন একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ইচ্ছায় যে ক্ষমা করে দেওয়া হয়, এ বিষয়টির পরিবর্তন দরকার। চাইলেই সংবিধান বদলানো যাবে না, এই পরিবর্তনটাও দরকার।

আলী রিয়াজ আরও বলেন, সংসদ যখন তৈরি হয়, আমরা বিভিন্ন বিবেচনা থেকে জনপ্রতিনিধি তৈরি করি। তাতে দলের বিবেচনা, এলাকার বিবেচনা থাকে। কিন্তু গণভোটের মাধ্যমে সে প্রতিনিধিকে বলা যাবে যে, কীভাবে আপনি দেশটা পরিচালনা করবেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
খুলনায় ছিনতাইকারী ও দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলমকে দেখতে বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ৫০৩টি উপজেলায় একযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন।  বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসর নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই ঘোষণা দিয়েছেন।  ইতোমধ্যেই এ বিষয়ে সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক,  ৫০৩টি উপজেলার ইউএনসহ জেলা ক্রীড়া অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা সকলের সাথে আলোচনা করে নতুন কুঁড়ি কার্যক্রম বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে নতুন কুঁড়ির প্রথম আসর। যে লক্ষ্যে বর্তমান সরকার নতুন কুঁড়ি শুরু করেছিল প্রথম আসরের পরে সেই কার্যক্রমে অনেকটাই সফলতা এসেছে বলে ক্রীড়া প্রতিমন্ত্রী বিশ্বাস করেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় গতানুগতিক ধারায় কোন টুর্নামেন্ট শেষ হলো, এরপর আর সেই খেলোয়াড়দের খুঁজে পাওয়া যায়না। এটাই ক্রীড়াঙ্গনের বাস্তব চিত্র ছিল। তিন  আরও বলেন, কিন্তু এখানে আমরা একটু ভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং এটাকে স্থায়ীভাবে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছি। প্রথম আসরের যে ৩১০ জন ক্রীড়াবিদ পেয়েছি, তাদেরকে নিয়ে আমরা ইতোমধ্যে বিকেএসপিতে ৪০ দিনের একটি ট্রেনিং কার্যক্রম চলমান রয়েছে। ৪০ দিনের এই ট্রেনিং সেশনের মধ্য থেকে যারা বিশেষ প্রতিভাবান তাদেরকে নির্বাচিত করে বিকেএসপিতে ভর্তির সুযোগ করে দেয়া হবে। খেলাধুলার পাশাপাশি তারা যাতে পড়াশুনাও চালিয়ে যেতে পারে। এই পরিকল্পনা বাস্তবায়নে শুধুমাত্র ঢাকার বিকেএসপি না অন্যান্য যে বিকেএসপিগুলো আছে, সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরের ভেতরে অন্যান্য বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার কাজ চলমান রয়েছে। দ্বিতীয় আসরকে আরও একটু প্রসারিত করে ৪৫৯৯টি ইনিয়নের দল গঠনা করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে ১৬ লাখ ৩ হাজার। সেখানে র প্রায় ৯ লাখের কিছু বেশী কিশোর এবং ৬ লাখ কিশোরী রয়েছে। অর্থাৎ ৫০ শতাংশ কিশোর ও ৪২ শতাংশ কিশোরী এবারের আসরে অংশ নিচ্ছে।  আমিনুল বলেন, এর মাধ্যমে বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদের যে অংশগ্রহণ, সেটিতে আরো অনেক বেশি অনেকেই উৎসাহিত হবেন, অনেক পরিবার তারা উৎসাহিত হবেন। তাদের হাত ধরে যে আমার বাংলাদেশ এগিয়ে যেতে পারে, সেই আশার আলো সেই সকল পরিবার দেখতেই পারে। প্রথম আসরের সাথে আরও দুটি ইভেন্ট এবার যুক্ত হয়েছে- টেবিল টেনিস ও ভলিবল। সব মিলিয়ে ১০টি ইভেন্ট নিয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের ইভেন্টগুলো হলো- এ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, ক্রিকেট, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, কাবাডি। রোজা, ঈদ ও স্কুলের পরীক্ষার বিষয়টি বিবেচনা করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের খেলা পরিচালিত হবে। নতুন কুঁড়ির ক্যালেন্ডার সেভাবেই সাজানো হয়েছে। সেই লক্ষ্যে দ্বিতীয় আসরে জাতীয় পর্যায়ের খেলার আগামী বছর এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে আয়োজন করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরটিভি/টিআর
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
শতশত মরদেহের ভেতর থেকে পোশাক দেখেই ছেলেকে চিনেছিলেন মা
জুলাই জাদুঘরের নথি হত্যাকাণ্ডের প্রমাণ: নেদারল্যান্ডসের উপমন্ত্রী
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির