ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

বিপ্লব হোসেন ওই গ্রামের সুরুজ মিয়ার ছেলে। জুলাই গণ-অভ্যুত্থানের গেজেট নম্বর ১১৬৩-ভুক্ত এই যোদ্ধা গত ১২ জুলাই রংপুর শহরে আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে আহত হন। ওই সময় তার শরীরে ছররা গুলি বিদ্ধ হয়। এরপর থেকে শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের মতে, তিনি ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব। ঝালমুড়ি বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন তিনি। তার আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।

বিপ্লবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। টাকা নেই বলে ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন আমরা কীভাবে বাঁচব, সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’

এদিকে শনিবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!
নিজের বিরুদ্ধে করা ধর্ষণ, প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকার আটক করে তিন কোটি টাকা লুট এবং গুলি করে তিন কর্মীকে আহত করার ঘটনার জড়িত এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে একটি বাড়ির বাসিন্দাদের অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে আলী আশরাফ শিমুলের বিরুদ্ধে। 
রাস্তায় কাঁটাতারের বেড়া, বাগানের গাছ কাটতে বাধা দেওয়ায় নারীদের মারধর
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
বিচারকেরা প্রয়োজনীয় তথ্য ও আইনি রেফারেন্স অনুসন্ধানের ক্ষেত্রে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করতে পারেন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। 
রায় লিখতে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি
আরও পড়ুন
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রংপুরে জুলাই যোদ্ধার কোচিংয়ের বাসে আগুন 
পীরগঞ্জে ২ অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন