ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

জানা গেল বিশেষ সহকারী ডা. সায়েদুরের পদত্যাগ ও ফেরার কারণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৩৩ পিএম
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গত ৩০ ডিসেম্বর তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর মাত্র দুদিনের মাথায় পুনরায় নিয়োগ পাওয়ায় জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

বিষয়টি স্পষ্ট করে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সায়েদুর রহমান জানিয়েছেন, এটি তার সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ার কারণে একটি আইনি প্রক্রিয়া ছিল। বিবিসি বাংলাকে তিনি বলেন, রিটায়ারমেন্ট প্রসেসের (অবসর গ্রহণ প্রক্রিয়া) অংশ হিসেবে আমাকে পদত্যাগ করতে হয়েছিল। এখন আবার একই পদে নিযুক্ত হয়ে আগের মতোই দায়িত্ব পালন করব। তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আরও পড়ুন

বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে অধ্যাপক সায়েদুর রহমান লিখেছিলেন, আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে। মূলত তার সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় টেকনিক্যাল কারণেই তাকে পদ ছাড়তে হয়েছিল। এখন তিনি পুরোপুরি চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে একই পদে ফিরলেন।

গত বছরের নভেম্বরে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সহযোগিতার জন্য প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাদের নির্বাহী ক্ষমতাও দেওয়া হয়েছিল। তবে গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ও সাবেক আইজিপি খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম। ফলে তিন বিশেষ সহকারীর মধ্যে একমাত্র অধ্যাপক সায়েদুর রহমানই স্বপদে বহাল থাকলেন।

প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। সায়েদুর রহমান বিশেষ সহকারী হিসেবে থাকাকালীন প্রতিমন্ত্রীর সমান বেতন-ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। স্বাস্থ্য খাতের সংস্কার ও বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় তার অভিজ্ঞতাকে আবারও কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার