ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী হবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে নতুন আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে। এতে ‘পাবলিক প্লেসে’ ধূমপানের জায়গার আওতা বাড়ানো হয়েছে এবং জরিমানার হারও অনেক বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে ৩০০ টাকা জরিমানা ছিল, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার টাকা। তাছাড়া নির্ধারিত স্থানে তামাকজাত পণ্য বিক্রি করলে ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

প্রধান উপদেষ্টা পরিষদের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, জরিমানা আদায় করবে। এদিকে এক সাংবাদিকের প্রশ্ন পাবলিক প্লেসে পুলিশ সদস্যরা ধূমপান করলে কী হবে?

তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, যদি পুলিশ সদস্যরা পাবলিক প্লেসে ধূমপান করেন তাহলে কী হবে, সেটি নিয়েও আইন কার্যকর হবে। আইন সব নাগরিকের জন্যই সমানভাবে প্রযোজ্য।

এ তথ্য বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে দেওয়া হয়।

সরকারের এই কঠোর আইন ধূমপান ও তামাকজনিত ক্ষতিকর প্রভাব কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ বলে অভিহিত করা হচ্ছে।

৩০ ডিসেম্বর জারি করা গেজেট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বাংলাদেশের তামাক এবং তামাকজাতদ্রব্য থেকে সরকারি হিসাবে প্রতিবছর ১ লক্ষ ৩ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটে। এটা একটা মেজর কিলার। তো জনস্বাস্থ্যের সুরক্ষার জন্য, উন্নত জনস্বাস্থ্যের জন্য সরকারের এই যে অধ্যাদেশ হল সেটা আমরা মনে করছি একটা ঐতিহাসিক অর্জন। এর ফলে আশা করা হচ্ছে যে বাংলাদেশে তামাক এবং তামাকজাত দ্রব্য ব্যবহার অনেকাংশেই কমে আসবে।

তিনি বলেন, এই অধ্যাদেশের মূল লক্ষ্য হচ্ছে তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা, নতুন ও উদীয়মান তামাকপণ্যের বিস্তাররোধ করা, বিদ্যমান আইনের ফাঁক-ফোকর দূর করে একটি সমন্বিত কার্যকর আইনগত কাঠামো গড়ে তোলা। কিছু কিছু ক্ষেত্রে প্রধান নীতি পরিবর্তন করা হয়েছে। যেমন তামাকজাত দ্রব্যের সংজ্ঞায় ই-সিগারেট, ইএনডিএস, এইচটিপি, নিকোটিং পাউচ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা। অনেক অনেক জায়গায় নতুন নতুন তামাকজাত পণ্য আসছে, নতুন মার্কেটিং করছেন তারা, অনেকের কাছে এটা পপুলারও হচ্ছে। কিন্তু এদেরও ক্ষতিকর প্রভাবটা অনেক।

তিনি আরও বলেন, ভবিষ্যতে নতুন পণ্য গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্তির ক্ষমতা সরকারকে প্রদান করা হয়েছে। পাবলিক প্লেস সুরক্ষার আইনটা আগেও ছিল, কিন্তু এই পাবলিক প্লেসে আসলে প্রচুর লোক ধুমপান করেন, এই ক্ষেত্রে নিয়মগুলো অনেক ভায়োলেটেড হয়। এবার এই জিনিসগুলো সুরক্ষা করা হয়েছে এই এই বিষয়গুলো আরো স্পেসিফাই করা হয়েছে, এক্সপ্লেইন করা হয়েছে এবং পরিধি বাড়ানো হয়েছে পাবলিক প্লেসের। এর ফলে আশা করছি পাবলিক প্লেসে তামাকপণ্য ব্যবহার বা ধুমপান কমে আসবে।

শফিকুল আলম বলেন, সঙ্গতিশীল স্থানে বিক্রয় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। এমার্জিং টোবাকো প্রোডাক্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে আছে ই-সিগারেট ও অন্যান্য উদীয়মান তামাক পণ্যের উৎপাদন, আমদানি, বিক্রয় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কারাদণ্ডের ও অর্থদন্ডের বিধান, প্যাকেজিং সংস্কার, প্যাকেটের ৭৫ অংশজুড়ে রঙিন স্বাস্থ্য সতর্ক বাণী ও স্ট্যান্ডার্ড প্যাকেজিং বাধ্যতামূলক, আগে এটা ৫০% ছিল। আইন প্রয়োগ জোরদার করা হয়েছে, জরিমানা ও কারাদণ্ড বৃদ্ধি করা হয়েছে এবং লাইসেন্স বাতিল ও মালামাল জব্দের বিধান রাখা হয়েছে।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, তামাক কোম্পানি বা তামাক সংক্রান্ত যে আইন, এতে প্রকাশিত কোম্পানির জন্য জরিমান বিধান রাখা হয়েছে। এই জরিমানাটা আদায় করবে কে? জবাবে প্রেস সচিব বলেন, জরিমানা আদায় করবে পুলিশ। পরবর্তীতে অপর এক সাংবাদিক প্রশ্ন করেন, পাবলিক প্লেসে সিগারেট খেলে বা ধুমপান করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই আইন প্রয়োগ করবে পুলিশ, কিন্তু পুলিশকে তো পাবলিক প্লেসে সিগারেট খেতে দেখা যায়। এই বিষয়ে আসলে কী ধরনের নির্দেশনা আছে?

আরও পড়ুন

জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আইন সবার জন্য সমান। যিনি ল’ এনফোর্স করছেন তার জন্য যেরকম, যিনি ল’ ব্রেক করছেন তার জন্য সেরকম। কেউ যদি এটা ব্যত্যয় করে, অবশ্যই তাকেও আইনের আওতায় আনা হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...