ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০২:০৫ পিএম
দৌলতদিয়া যৌনপল্লীর পুরোনো ছবি

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীকে আটক করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নার্গিস আক্তার (৫৫) দৌলতদিয়া যৌনপল্লির ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মৃত রব মোল্লার স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নার্গিস আক্তারের বাড়ি থেকে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ এবং তার মাদক ব্যবসার সহযোগী হিসেবে পরিচিত লালমিয়ার (৬০) বাড়ি থেকে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করে। এ সময় নার্গিস আক্তারকে আটক করা হয়। তবে লালমিয়াসহ অন্যরা পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
কুমিল্লার বরুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বলাকা পরিবহনের একটি বাস খাদে পড়ে আতিকুল্লাহ সবুজ (২২) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের পাঁচ যাত্রী।
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়ার মিরপুরে টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্কের জেরে বাড়ি ছেড়ে ঢাকায় যায় তিন কিশোরী। পরে নারায়ণগঞ্জের আরেক কিশোরীর সঙ্গে মিলিত হয়ে তারা ঢাকার হেমায়েতপুরে একটি বাসা ভাড়া নেয়। সেখানে দুই কিশোরী পবিত্র কোরআন স্পর্শ করে ‘বিয়ের’ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চার কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। 
মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জামালপুরের ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
ঢাকার আশুলিয়ায় ২ বছরের শিশু অপহরণের ঘটনায় অপহরণকারী বেলী বেগমকে (৩৫) গ্রেপ্তার ও অপহৃত শিশু মীম আক্তারকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের শিশু টাংগাইলে উদ্ধার
আরও পড়ুন
রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে আটক ৮
ঢাকা জুড়ে পুলিশের অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১
রাজধানীতে আ. লীগের নেতাকর্মীদের ধরতে পুলিশের বিশেষ অভিযান
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৭