ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

থার্টি ফার্স্টে শব্দদূষণের ৩৮১ অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
ফাইল ছবি

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আতশবাজি ফোটানো ও উচ্চশব্দে গান-বাজনার কারণে দেশজুড়ে শব্দদূষণ সংক্রান্ত বিপুলসংখ্যক অভিযোগ এসেছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ।

৯৯৯ কর্তৃপক্ষ জানায়, নববর্ষের প্রাক্কালে ৩১ ডিসেম্বর এবং নববর্ষের দিন ১ জানুয়ারি—এই দুই দিনে শব্দদূষণ সংক্রান্ত মোট ৩৮১টি ফোনকল গ্রহণ করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর এলাকা থেকে এসেছে ৯৬টি এবং দেশের অন্যান্য বিভিন্ন এলাকা থেকে এসেছে ২৮৫টি অভিযোগ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ৯৯৯-এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযোগগুলোর বেশিরভাগই ছিল আতশবাজি ফোটানো, উচ্চশব্দে গান-বাজনা ও মাইকের অতিরিক্ত ব্যবহার সংক্রান্ত। প্রতিটি অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট থানার পুলিশকে অবহিত করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আনোয়ার সাত্তার আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নববর্ষ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর ছিল। একই সঙ্গে শব্দদূষণ রোধে আইন মেনে ও অন্যের স্বস্তির কথা বিবেচনায় রেখে উৎসব উদযাপনের জন্য নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
আরও পড়ুন
মাদরাসা অধ্যক্ষকে মারধর ও জোর করে পদত্যাগের অভিযোগে মামলা
পাবনায় সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক