ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তন চেষ্টার অভিযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
ছবি: সংগৃহীত

দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের নামে ভুয়া আবেদন ও জাল নথিপত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন।

তিনি জানিয়েছেন, প্রকাশক পরিবর্তনের আবেদন জানিয়ে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে তিনি কোনো আবেদন জমা দেননি, কোনো নথিতে স্বাক্ষর করেননি কিংবা এ বিষয়ে কাউকে অনুমোদনও দেননি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দৈনিক ইত্তেফাকের এক আনুষ্ঠানিক বিবৃতি ও প্রতিবাদলিপিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, তারিন হোসেনের নাম ব্যবহার করে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে জমা দেওয়া আবেদনপত্রটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও জাল। ওই কথিত আবেদনের ভিত্তিতে প্রকাশক পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা আইনগত ও প্রশাসনিকভাবে অবৈধ এবং ভিত্তিহীন।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রকাশক পরিবর্তনের কথিত প্রক্রিয়া সম্পর্কে ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পত্রিকাটির সম্পাদক তাসমিমা হোসেন কোনোভাবেই অবগত নন। পরিচালনা পর্ষদের সব সদস্যের অজ্ঞাতসারেই একটি অসাধু ও স্বার্থান্বেষী চক্র এ জালিয়াতির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বর্তমানে দেশের বাইরে অবস্থানরত তারিন হোসেন তার নামে জমা দেওয়া কথিত আবেদনপত্রের সত্যতা ও উৎস অবিলম্বে যাচাই করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

এদিকে, গত ১৮ নভেম্বর দৈনিক ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের বিষয়ে কয়েকটি গণমাধ্যমে ভুল ও ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এসব প্রতিবেদনে তারিন হোসেনের রাজনৈতিক পরিচয়, পত্রিকার আর্থিক লেনদেন এবং পরিচালনা পর্ষদ সম্পর্কে মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছে দৈনিক ইত্তেফাক।

বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়াই এ ধরনের মিথ্যা ও বিকৃত সংবাদ প্রকাশ পেশাদার সাংবাদিকতার নীতিমালার চরম পরিপন্থী।

প্রকাশিত ভুল তথ্য অবিলম্বে সংশোধন এবং ভবিষ্যতে তারিন হোসেন ও দৈনিক ইত্তেফাক সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
এর আগে তার মেয়ে তারিন হোসেন পত্রিকাটির প্রকাশকের দায়িত্বে ছিলেন। তারিন হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রকাশক পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহকালে বৈশাখী টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ফরাজী আবু তাহেরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আমিনুর রহমান বিল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সাংবাদিকের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন রাঙ্গাবালী চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দোলন হাসান।
পটুয়াখালীর সেই ‘শক্তির দানব’-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
২৭ মিলিয়ন (২ কোটি ৭০ লাখ) ফলোয়ারের মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় বেসরকারি সম্প্রচারমাধ্যম আরটিভির মূল ফেসবুক পেজ। এর মধ্য দিয়ে দেশের শীর্ষ ফেসবুক পেজ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে আরটিভি। আরটিভির এই অর্জনে দর্শক ও পাঠক, শুভাকাঙ্ক্ষীসহ সব শ্রেণির মানুষ চাইলে আপনার ছবি দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন। ফটোকার্ড বানানোর লিংক: <এখানে ক্লিক করুন> আরটিভির এই ২৭ মিলিয়ন ফলোয়ার শুধু সংখ্যা নয়; বরং বিশ্বাস, ভালোবাসা ও এক অবিচ্ছেদ্য সংযোগের গল্প। এই সংখ্যা প্রমাণ করে, দর্শকের আস্থা আর ভালোবাসার সঙ্গে তাল মিলিয়ে, সময়োপযোগী সংবাদ, বিনোদন, ট্রেন্ডিং ও এক্সক্লুসিভ সব কন্টেন্টের মাধ্যমে আরটিভি কেবল এগিয়ে চলেনি, ডিজিটাল প্ল্যাটফর্মকেও নিয়ে গেছে জনপ্রিয়তার শীর্ষে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিযোগিতা যখন তুঙ্গে, তখন ২৭ মিলিয়ন ফলোয়ার অর্জন আমাদের অনুপ্রেরণার। এক দশক আগেও যখন ডিজিটাল মিডিয়ার শক্তি এতটা প্রবল ছিল না, তখন আরটিভি তাদের অনলাইন উপস্থিতি শক্তিশালী করতে কাজ শুরু করে। ধাপে ধাপে কন্টেন্টের মান উন্নত করার পাশাপাশি দর্শকের চাহিদা বুঝে, সময়োপযোগী সংবাদ ও ট্রেন্ডিং বিষয়কে প্রাধান্য দিয়ে আরটিভি তার দর্শকদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেছে। আর বিশাল ফলোয়ারের প্রতিটি সদস্যই আমাদের প্রেরণা। আর হ্যাঁ, এ জন্য দর্শক ও পাঠকদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। আপনাদের অনুপ্রেরণায় আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে আরও বেশি মানুষের কাছে সংবাদ ও বিনোদন পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করবে আরটিভি। এই অসাধারণ সাফল্যের পেছনে থাকা একঝাঁক সংবাদকর্মী, কলাকুশলী বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। সেইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা আমাদের দর্শক ও পাঠকদের প্রতি। আরটিভি/এমএইচজে
ফেসবুকে ২৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে শীর্ষে আরটিভি, ভালোবাসা জানাতে পারেন ফ্রেমে
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
আরটিভিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর পাবনার ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঈশ্বরদীর সেই যৌন উত্তেজক ওষুধের দোকানে অভিযান 
ফেনীতে আরটিভির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইয়েস কার্ড পেলেন ৭ হাফেজ
ফেনীতে আরটিভির আয়োজনে ১৭তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া হাফেজদের মধ্য থেকে সাতজন ইয়েস কার্ড পেয়েছেন।
ফেনীতে আরটিভির আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইয়েস কার্ড পেলেন ৭ হাফেজ
আরও পড়ুন
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে অভিযোগ, টাকা ঢেলেছিলেন জুলাই আন্দোলন দমনে
আবারও দৈনিক ইত্তেফাকের প্রকাশকের দায়িত্বে আনোয়ার হোসেন মঞ্জু
পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আ.লীগের গাড়ি ভাংচুর, ককটেল বিস্ফোরণ