ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জামিনে কারামুক্ত ‘জুলাইযোদ্ধা’ সুরভী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:০১ পিএম
সংগৃহীত ছবি

দুই দিনের রিমান্ড আদেশ দেওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে তা বাতিল করে জামিনের পর কারামুক্ত হয়েছেন আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা সুরভী।

সোমবার (৫ জানুয়ারি) রাতে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

গাজীপুর জেলা কারাগারের সুপার রফিকুল কাদের বলেন, সন্ধ্যায় তাহরিমা জান্নাতের জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই–বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি এদিন দুপুরে সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীরা। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তার চার সপ্তাহের জন্য জামিন মঞ্জুর করেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. মান্নান বলেন, দুপুরে শুনানি শেষে আদালতের বিচারক সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিকেলেই রিমান্ড আদেশের বিরুদ্ধে আপিল করা হলে আসামির জামিন মঞ্জুর করা হয়।

গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুম থেকে তুলে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

গ্রেপ্তারের পর পুলিশ জানায়, সুরভী একটি চাঁদাবাজি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সুরভীর সমর্থকরা বলছেন, মিথ্যা চাঁদাবাজি মামলায় পরিকল্পিতভাবে সুরভীকে ফাঁসানো হয়েছে। গভীর রাতে বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বয়সের বিষয়টি গোপন করে কারাগারে পাঠানো হয়।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে।
ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি সাক্ষাৎ করেছেন। 
নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
সম্প্রতি সচিবালয়ে নিজ দপ্তরে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে ‘বড় পরিকল্পনা’ সরকারের
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেইসঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ: কারামুক্তিতে বাধা নেই
সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী
কারামুক্তি হলো না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের