ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সাবেক মেজর সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ: কারামুক্তিতে বাধা নেই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৯ পিএম
চাকুরিচ্যুত মেজর সাদিকুল হক সাদিক-ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রাইভেটকার পোড়ানোর মামলায় সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার দেখানোর আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় কারামুক্তিতে আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

মেজর সাদিকের আইনজীবী এইচ. এম আল-আমিন বলেন, ভাটারা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাদিক আগেই উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন পেয়েছেন। পরে তাকে ২০২৫ সালের একটি গাড়ি পোড়ানোর মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। তবে আদালত তা নাকচ করায় তার মুক্তিতে আর কোনও আইনি জটিলতা রইল না।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালত সাদিকুল হককে তিন মাসের কারাদণ্ড দিলে তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ভাটারা থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

এ দিকে ২০২৫ সালের ১১ নভেম্বর বসুন্ধরা এলাকায় ঘটে যাওয়া একটি প্রাইভেটকার পোড়ানোর ঘটনায় ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) চাঁদ আলী গত ৭ আগস্ট সাদিককে ওই মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তদন্তকারী কর্মকর্তার দাবি ছিল, কারাগারে থাকলেও পূর্বপরিকল্পনা ও অর্থায়নের মাধ্যমে সাদিক এ ঘটনায় ইন্ধন দিয়েছেন।

বিষয়টি নিয়ে ১০ আগস্ট শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন, ‘ঘটনার সময় আসামি নিজেই কারাগারে বন্দি ছিলেন। তিনি কীভাবে বাইরে গাড়ি পোড়ানোর সাথে যুক্ত থাকতে পারেন?’

এ বিষয়ে আদালত ভাটারা থানার ওসি ও তদন্ত কর্মকর্তাকে লিখিত ব্যাখ্যার নির্দেশ দেন। আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যায় দাবি করেন—চাকরিচ্যুত মেজর সাদিক সেনাবাহিনীতে থাকাকালে ২০২৫ সালের ৩ থেকে ৮ জুলাই বসুন্ধরার কেবি কনভেনশন হলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন সভা ও প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। সেখান থেকেই দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনা করা হয় এবং পরবর্তীতে সাদিকের মদদেই ওই গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।

তবে তদন্ত কর্মকর্তার এই লিখিত ব্যাখ্যা পর্যালোচনা শেষে আদালত সাবেক মেজর সাদিককে উক্ত গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তার না দেখানোর চূড়ান্ত আদেশ প্রদান করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭, যেভাবে ছড়ায় প্রশ্নপত্র
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারী।
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭, যেভাবে ছড়ায় প্রশ্নপত্র
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র / রিমান্ড শেষে কারাগারে সাবেক দুই সেনা কর্মকর্তা
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল (৪৭) ও লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩)।
রিমান্ড শেষে কারাগারে সাবেক দুই সেনা কর্মকর্তা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ান (এসআরবি)। এ নিয়ে শুক্রবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তাররা হলেন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অফিস সহকারী আসাদুল হাবিব, এনবিআর কর্মকর্তার জাহাঙ্গীর আলম, পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর রুবেল ইসলাম, এনবিআর কর্মকর্তা নূর মোহাম্মাদ (নিলয়), প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য মফিজুল ইসলাম ওরফে রাফি, হাসিনুর রহমান সুজন ও এমদাদুর রহমান। এর আগে গত ১০ অক্টোবর সকাল ১১টায় পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল পাওয়ার পর পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। ততক্ষণে দূরদূরান্ত থেকে আসা অনেক চাকরিপ্রার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। ঘটনাটি তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। প্রথমে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও পরে সময় বাড়ানো হয়। আরটিভি/এসকে
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।
অদক্ষতা ও অসদাচরণের অভিযোগে বরখাস্ত এক বিচারক
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন।
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আরও পড়ুন
শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫
নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার