ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদি হত্যায় অভিযুক্ত ১৭ আসামির ভূমিকা প্রকাশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত শেষে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। হত্যাকাণ্ডের বিস্তারিত পরিকল্পনা ও সংশ্লিষ্টতার তথ্য মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান।

তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী)। সরাসরি গুলি চালিয়েছেন ফয়সাল করিম এবং তাকে সহযোগিতা করেছেন আলমগীর হোসেন। এ তিনজন বর্তমানে ভারতে পালিয়ে আছেন।

ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ তাদের আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করেন। পলাতক আসামিদের সীমান্ত পারাপারে সহযোগিতা করেন ফিলিপ স্নাল। এছাড়া নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ান দিও ও সঞ্জয় চিসিম হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর জন্য সহায়তা প্রদান করেছেন।

ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন ও অস্ত্র স্থানান্তরের কাজে জড়িত ছিলেন। তার মা হাসি বেগম ও বোন জেসমিন আক্তার আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহযোগিতা করেছেন। ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া পালিয়ে যাওয়ার খরচ বাবদ ৩০ হাজার টাকা বিকাশে পাঠান। শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সংগ্রহ করে নরসিংদীর এক ব্যক্তির কাছে নিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্তে আরও জানা গেছে, ফয়সালের বন্ধু মো. কবির মোটরসাইকেল সরবরাহ করেন এবং মারিয়া আক্তার লিমা হত্যার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিলেন। আমিনুল ইসলাম ওরফে রাজুও হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন।

আরও পড়ুন

ডিবি জানায়, ভবিষ্যতে নতুন তথ্য ও প্রমাণ পেলে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, শরিফ ওসমান বিন হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন এবং সেই কারণে তাকে হত্যার শিকার হতে হয়েছে।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর পুরানা পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদকের মৃত্যুতে স্পিকারের শোক
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
মরমি সাধক লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান (মৃত্যুবার্ষিকী) দিবস উপলক্ষে কুষ্টিয়া, ঢাকা ও দেশের বিভিন্ন বিভাগীয় শহরে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
লালন সাঁইকে স্মরণে দেশজুড়ে আয়োজন, ঢাকায় বিশেষ অনুষ্ঠান
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন ও ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন। 
‘সৌরবিদ্যুৎ, দূষণ নিয়ন্ত্রণ ও বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার’
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
আরও পড়ুন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর
হাদি হত্যা মামলার আসামি ফয়সালকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
জিন্নাহকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ, হাদির ইনকিলাব মঞ্চের কাণ্ডে সমালোচনার ঝড়