ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ওসমান হাদির খুনি ফয়সাল কোথায়, জানালেন ডিবিপ্রধান

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:০১ পিএম
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতেই অবস্থান করছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। তিনি বলছেন, হাদির হত্যাকারী ফয়সাল দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ডিবি প্রধান বলেন, ওসমান হাদির খুনি ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফয়সালের ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। ফয়সাল যে তিনটি ভিডিও বার্তা দিয়েছেন, সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম শেষ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল।

এদিকে ভিডিওটি সত্য নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি তা নিয়েও বিভ্রান্তি দেখা দেয় এবং ফয়সাল আসলেও দুবাই অবস্থান করছেন কি না তা নিয়েও জনমনে প্রশ্ন ওঠে। তিনি বলেন, ওসমান হাদির খুনি ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করছেন, সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্যপ্রমাণ অনুযায়ী, পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন।

তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার নির্দেশদাতা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম বাপ্পী।

তবে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে নিশ্চিত হয়েছেন, ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দ্বারা তৈরি নয়। ভিডিওতে দৃশ্যমান চেহারা ও মুখভঙ্গি ফয়সাল করিমের বাস্তব চেহারা এবং মুখভঙ্গির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। আর তিনি আসলেও দুবাইয়ে আছেন কি না তা শুধু এই ভিডিওর মাধ্যমে যাচাই করা সম্ভব নয়। ফ্যাক্ট-চেকের আরেকটি প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারও জানিয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়।

প্রতিষ্ঠানটি বিভিন্ন টুল ব্যবহার করে যাচাই শেষে জানিয়েছে, ফয়সালের প্রায় ৪ মিনিট দৈর্ঘ্যের এ ভিডিওটি বর্তমানে প্রচলিত অধিকাংশ এআই টুলের সক্ষমতার বাইরে। কারণ এসব টুল সাধারণত এত দীর্ঘ ও ধারাবাহিক ভিডিও তৈরি করতে পারে না।

অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তিনি জানান, শরিফ ওসমান হাদির হত্যাকারী দুবাই নয়, ভারতেই অবস্থান করছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিহত করতে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, তারাও ভিডিওটি খতিয়ে দেখছেন। অপরাধীরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে থাকে। ফয়সালও তেমন কৌশলই বেছে নিয়েছেন বলে ধারণা ডিবির।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন।  
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে দ্বিপক্ষীয় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে  ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আরও পড়ুন
অডিও ফাঁসের ঘটনায় এবার ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি
হঠাৎ ভাড়াবাসায় ডিবির অভিযান, নারীসহ গ্রেপ্তার ৪ 
দেশজুড়ে চলছে তীব্র লোডশেডিং, ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে মানুষ
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে সরকারের সঙ্গে আইডিবির বিলিয়ন ডলারের চুক্তি