ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জীবন বীমা কর্পোরেশনের নতুন এমডি জিয়াউল হক

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
ফাইল ছবি

সরকারের উচ্চপর্যায়ে রদবদলের অংশ হিসেবে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সরকার। বুধবার (৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জানানো হয়। একই সঙ্গে তার চাকরি বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা একটি প্রজ্ঞাপনে জানানো হয়, এই নিয়োগের স্বার্থে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান কী, তা স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে। ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটিভি/এমএ
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি