ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১১:০০ পিএম
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান কী, তা স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে ইইউর অবস্থান জানতে চাওয়া হয়।

জবাবে মাইকেল মিলার বলেন, এখানে ইইউর কোনো আনুষ্ঠানিক অবস্থান নেই। আমি যা বলব, তা আমার নিজস্ব পর্যবেক্ষণ। আমরা চাই একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ। স্থিতিশীলতার অর্থ হলো ন্যায়বিচার, অতীতের মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি নিশ্চিত করা এবং আইনের শাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানো। আর এর মানে হচ্ছে সংঘাত ত্যাগ করে জনশৃঙ্খলা ও জননিরাপত্তার প্রতি শ্রদ্ধা জানানো।

তিনি আরও বলেন, বিগত শাসনকালে বাংলাদেশের নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছিল। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের বিশ্বাস ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মসূচি ও সংঘাত নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের বিষয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, প্রতিক্রিয়াটি সমানুপাতিক হয়েছে বলে তিনি মনে করেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, গণতান্ত্রিক সমাজে ভিন্নমত ও সমাবেশের স্বাধীনতা থাকবে, তবে তার একটি সীমা আছে। কোনো সংগঠন বা ব্যক্তি যদি বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত হয়, জনশৃঙ্খলা বিনষ্ট করে কিংবা সংঘাত ও ঘৃণা উসকে দেয়—তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মতপ্রকাশের স্বাধীনতা মানে সংঘাতের লাইসেন্স নয়।

রাজনৈতিক রূপান্তরকে একটি অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে অভিহিত করে মাইকেল মিলার বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। ইউরোপের ইতিহাসেও রাজনৈতিক রূপান্তরের কঠিন অভিজ্ঞতা রয়েছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন বা পার্লামেন্ট নয়, এটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর আস্থার বিষয়। এর জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে চরম দৃঢ়তা দেখাতে হবে।

মাইকেল মিলার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে আস্থা প্রকাশ করেন। সেই সঙ্গে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচনপরবর্তী সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মধ্যে বৃহত্তর জাতীয় ঐকমত্যের ওপর জোর দেন।

বাংলাদেশ-ইইউ সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রাষ্ট্রদূত জানান, আগামী বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রাসেলস সফর করার কথা রয়েছে। বাংলাদেশকে চলতি বছরের ডিসেম্বরেই মুক্ত বাণিজ্য (এফটি) নিয়ে আলোচনার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ইইউ এবং আগামী বছরের এপ্রিলে ‘ইইউ-বাংলাদেশ বিজনেস ও ইনভেস্টমেন্ট সামিট’ অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
সীমান্ত দিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে নাশকতা, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এ কাজে ড্রোন ও নাইট ভিশন বাইনোকুলার ব্যবহার করছে সীমান্তরক্ষী বাহিনীটি।
শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশের চলমান পরিস্থিতি নিয়ে ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ব্রিফ করবে সরকার। একই সঙ্গে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়েও বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই ব্রিফিং হবে। শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আমন্ত্রিতদের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। পরে সাইবার সুরক্ষা আইন নিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে আমন্ত্রিতদের ব্রিফ করা হবে এবং তাদের মতামত জানতে চাওয়া হবে। ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিদের ব্রিফিংয়ে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটিভি/এমএ
দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল সম্প্রদায়ের মানুষকে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক
বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর ৪০ সদস্যকে শান্তিকালীন পদক দেওয়া হয়েছে।
নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক
আরও পড়ুন
দোয়া মাহফিলে হামলা-ভাঙচুর, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আটক
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে চট্টগ্রামে পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ