ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্ত্রিপরিষদ সচিব

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম
সংগৃহীত ছবি

বর্তমান মাঠ প্রশাসন দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। বৃহস্পতিবার(৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি প্রশাসনের সক্ষমতা নিয়ে এই ইতিবাচক মন্তব্য করেন। সচিবের মতে, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঠিক পথে পরিচালনা নিশ্চিত করতে পারলে এবং তাদের মনোভাব ইতিবাচক থাকলে দায়িত্ব পালনে তারা শতভাগ সফল হবেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, অভিজ্ঞতা কাজের মাধ্যমেই অর্জিত হয়। তবে কোনো কর্মকর্তার কাজে বিচ্যুতি দেখা দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষপাতিত্ব নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, এ ধরনের অভিযোগ আগেও ছিল এবং বর্তমানেও কেউ কেউ সংক্ষুব্ধ হয়ে অভিযোগ করতে পারেন। তবে কোনো প্রার্থীর যদি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তে আপত্তি থাকে, তবে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পূর্ণ সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

নির্বাচনের আগে প্রশাসনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা নাকচ করে দিয়ে ড. শেখ আব্দুর রশীদ জানান, আপাতত এ ধরনের কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচন কমিশন যদি প্রয়োজন মনে করে, তবে তারা যেকোনো ব্যবস্থা নিতে পারে। মাঠ প্রশাসনে কোনো ত্রুটি থাকলে সরকার তা সমাধানের চেষ্টা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

বর্তমানে মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের কাজ শেষ করেছেন রিটার্নিং অফিসাররা। সংক্ষুব্ধ প্রার্থীদের আপিল আবেদন জমা নেওয়া হচ্ছে যা কমিশন পর্যায়ক্রমে নিষ্পত্তি করবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে ভোটারদের মনে প্রশাসনের প্রতি আস্থা বজায় থাকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
আরও পড়ুন
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির মেয়াদ আরও বাড়াল সরকার
তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হলো নতুন মন্ত্রিপরিষদ সচিবের
নতুন মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া