ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

প্রথম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ৫২ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) প্রথম দিনের শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসির তথ্য মতে, আজ প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৫২ জনের আপিল মঞ্জুর করা হয়েছে। ১৫ জনের আবেদন নামঞ্জুর এবং ৩ জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

তিনি বলেন, ইসির নিষ্পত্তি করা ৭০টি আপিলের মধ্যে ৫২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ১৫ জনের আপিল নামঞ্জুর এবং তিনজন জন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখা হয়েছে।

এর আগে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। আপিল শুনানি আজ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার ১৪১ থেকে ২১০ নম্বর এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আপিল নিষ্পত্তি শেষ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহার শেষ হবে ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আরটিভি/আরএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 
আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী
নতুন দুই এমপির শপথ দুপুরে
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে আজ শপথ নিতে যাচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত এলিজা জামান।
নতুন দুই এমপির শপথ দুপুরে
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান শুরু হয়।
সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন
আগামী ৯ নভেম্বর শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের মেয়াদ মাত্র ১০ দিন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। 
সংক্ষিপ্ত হবে সংসদের চতুর্থ অধিবেশন
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বাংলাদেশ কোস্টগার্ড ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চট্টগ্রামে ‘গার্ডিয়ান শার্ক’ শীর্ষক যৌথ প্রশিক্ষণ মহড়া শুরু করেছে। বিশেষ করে খরস্রোতা পানিতে উদ্ধার ও জরুরি চিকিৎসাসেবা কার্যক্রমে দক্ষতা বাড়ানো এ মহড়ার লক্ষ্য।
দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া শুরু
আরও পড়ুন
শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার
স্বাধীন হওয়ার পর এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন, হারালেন ২৫ জন