ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
সংগৃহীত ছবি

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সৃষ্ট সংঘাত এবং এর জেরে জামায়াত নেতা নিহতের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে শেরপুরের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তাৎক্ষণিক প্রত্যাহার করা হয়েছে।

সচিব আরও বলেন, আগের নিয়ম অনুযায়ী সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহের জন্য ভোট পর্যবেক্ষণের কার্ড পাবেন এবং সেখানে কোনো কড়াকড়ি থাকছে না।

আরও পড়ুন

গত বুধবার (২৮ জানুয়ারি) ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে আসনটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা উপস্থিত হন। সেখানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে শতাধিক মানুষ আহত হন। ময়মনসিংহে নেওয়ার পথে জামায়াত নেতা রেজাউল করিম মারা যান। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জামায়াতের পক্ষ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ওসিকে সরানোর আল্টিমেটাম দেওয়া হয়েছিল।

ইসি সচিব জানান, প্রার্থীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেরপুরের এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র মাহদী আমিন এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

তিনি প্রশ্ন তুলেছেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কেন আগে থেকে লাঠিসোঁটা জড়ো করে সব চেয়ার দখল করে রাখল? এই সংঘাত এড়ানো সম্ভব ছিল কি না তা খতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

মাহদী আমিন আরও জানান যে, এই হামলায় বিএনপির ৪০ জনেরও বেশি নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক সময়ের পরিক্রমায় বিকশিত হয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘৩০তম মার্কিন ট্রেড শো অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ককে জোরালোভাবে উপস্থাপন করে। তিন দশক ধরে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের পথচলা বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগকে সহজতর করেছে। তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি ও ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, ম্যানুফ্যাকচারিং, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতে উদ্ভাবনী ধারণাকে তুলে ধরেছে। স্পিকার এসময় জ্বালানি সংকট নিরসনে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিকে আমন্ত্রণ জানান। পরবর্তীতে স্পিকার ‘৩০তম ইউএস ট্রেড শো- ২০২৬’ এর উদ্বোধন ঘোষণা করেন। ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ভাইস চেয়ারম্যানসহ নির্বাহী সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আরটিভি/টিআর
যুক্তরাষ্ট্র বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য: স্পিকার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স 
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স পরিবেশনা।
নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স 
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটে হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার পথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বেলুন ও পায়রা উড়িয়ে খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে এই আসরের উদ্বোধন করেন তিনি।
নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
স্বাধীন হওয়ার পর এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ: আসিফ নজরুল
ভাগ্যের পরিবর্তন ঘটাতে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন, হারালেন ২৫ জন
ভোটের অঙ্ক মেলাতে জোটের পথে রাজনৈতিক দলগুলো (ভিডিও)