ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি, নিন্দা জানাল বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০১:২০ পিএম
ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: সংগৃহীত

‘সোমালিল্যান্ড’কে সম্প্রতি ইসরায়েল যে স্বীকৃতি দিয়েছে, তার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মিলিত সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে।

শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ইসরায়েল কর্তৃক ‘সোমালিল্যান্ড’-এর স্বীকৃতি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনার জন্য এই জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছিল।

অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখতে ওআইসির যে কোনো দৃঢ় সংকল্পের সাথে বাংলাদেশ সম্পূর্ণ একাত্ম।’

বক্তব্যকালে ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরায়েল কর্তৃক তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এর স্বীকৃতির বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান তিনি। একইসঙ্গে মো. তৌহিদ হোসেন ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি ওআইসির অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ করেন।

আরও পড়ুন

পররাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস করার সুযোগ নেই। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের অবৈধ আলোচনা বা চুক্তি মেনে নেওয়া হবে না। একতরফা সিদ্ধান্ত বা জবরদস্তির পরিবর্তে ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বহুপাক্ষিকতাবাদকে জয়ী হতে হবে।

পররাষ্ট্রমন্ত্রীদের এই বিশেষ অধিবেশনের আগে শনিবার সকালে একটি জ্যেষ্ঠ কর্মকর্তাদের (প্রস্তুতিমূলক) সভা অনুষ্ঠিত হয়। সেখানে ওআইসির বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন। ওই সভায় ফিলিস্তিনি জনগণের প্রতি নিরবচ্ছিন্ন সংহতি প্রকাশ করা হয় এবং ওআইসির মূল লক্ষ্য হিসেবে ফিলিস্তিন ইস্যুটির গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বাংলাদেশকে হতাশ করে আফগানিস্তানের অবিশ্বাস্য ড্র
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল