ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গাদের জন্য ২.৯ মিলিয়ন ডলার সহায়তা দেবে সুইডেন

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:২৩ পিএম
ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় অতিরিক্ত ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার অনুদান ঘোষণা করেছে সুইডেন।

সোমবার (১২ জানুয়া‌রি) সুইডিশ সরকা‌রের এই অনুদানকে স্বাগত জা‌নি‌য়ে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জা‌নি‌য়ে‌ছে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)।

ইউএনএইচসিআর জানায়, এসএএফই প্লাস টু কর্মসূচিতে অংশগ্রহণকারী জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ইউএনএইচসিআর-কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জীবনরক্ষাকারী কার্যক্রম এবং সবুজ জ্বালানির সমাধান এগিয়ে নিতে সুইডেন সরকারের ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তাকে স্বাগত জানিয়েছে।

এসএএফই প্লাস টু কর্মসূচির লক্ষ্য হলো— পরিচ্ছন্ন রান্নার জ্বালানি, বিশেষ করে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), ব্যবহার বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পুনরুদ্ধার, এবং রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সবুজ দক্ষতা উন্নয়ন। জাতিসংঘের এই কর্মসূচিটি ইউএনএইচসিআর, এফএও, আইওএম এবং উ‌ব্লিউএফ‌পি যৌথভাবে বাস্তবায়ন করছে, বাংলাদেশ সরকারের ঘনিষ্ঠ সমন্বয়ে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের রিপ্রেজেনটেটিভ ইভো ফ্রেইসেন ব‌লেন, প্রয়োজন বাড়তে থাকা সত্ত্বেও অর্থায়ন হ্রাসের এই গুরুত্বপূর্ণ সময়ে সুইডেনের উদার সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রোহিঙ্গা সংকটের আট বছর পরেও ১.১৭ মিলিয়ন রোহিঙ্গা এখনো বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। রোহিঙ্গা পরিবারগুলো প্রায়ই আমাকে বলে যে, তাদের দৈনন্দিন জীবনে এলপিজি কতটা গুরুত্বপূর্ণ-বিশেষ করে নারী ও কন্যাশিশুরা, যাদের আর জ্বালানি কাঠ সংগ্রহের ঝুঁকিপূর্ণ পথে যেতে হয় না।

তি‌নি ব‌লেন, এই অনুদান তাদের টিকিয়ে রাখতে এবং সুরক্ষিত রাখতে সহায়তা করছে, যতদিন না স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবর্তনের উপযুক্ত পরিবেশ মিয়ানমারে নিশ্চিত হয়।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স ব‌লেন, বৈশ্বিক মানবিক তহবিল ক্রমেই সংকুচিত হয়ে আসছে, তাই আমাদের সর্বাধিক প্রয়োজনগ্রস্তদের ওপর গুরুত্ব দিতে হবে এবং গত কয়েক বছরে অর্জিত সাফল্যগুলো বজায় রেখেই জীবন রক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। এই অবদান শরণার্থীদের পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে রান্না চালিয়ে যেতে সহায়তা করবে, যা বন সংরক্ষণ ও তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

তি‌নি ব‌লেন, তারা যতদিন না স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই উপায়ে মিয়ানমারে ফিরে যেতে পারছে, ততদিন রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা বাংলাদেশি জনগণের পাশে থেকে সংহতি জানাতে পেরে সুইডেন গর্বিত, মানবিক মর্যাদা ও পরিবেশ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ।

জাতিসংঘের সহযোগী সংস্থাগুলোর পক্ষ থেকে ইউএনএইচসিআর সুইডেন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। শরণার্থীদের প্রতি তাদের দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতি ও সংহতির জন্য। বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় যেভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে, তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহায়তা, বিশেষত সুইডেনের মতো দেশের সমর্থন, অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
কলমাকান্দায় ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
রোহিঙ্গা ক্যাম্পের কাছে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
বাঁচতে চায় আরিফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত: ঢাকা