ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ

শেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
জন্ম-মৃত্যু সনদ। ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামের এক নারীর নামে একই দিনের আবেদনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করার ঘটনায় পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সাবেক কর্মস্থলের সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, যে পূজা রানীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে, ওই ইউনিয়নের কেউ তাকে চেনেন না। আবেদনপত্রে তার ঠিকানা ‘শংকর ঘোষ’ গ্রাম উল্লেখ করা হলেও গ্রামবাসী জানিয়েছেন, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতনী ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না। এছাড়া নিবন্ধনে ওই নারীর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ দেখানো হলেও অনলাইনে যাচাই করে মূল ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, আমার জানা মতে এমন (পূজা রানী) নামে কোন মেয়ে নাই বা আমাদের শংকরঘোষ ভারেরা ৯ নং ওয়ার্ড এ কোন হিন্দু অধ্যূষিত পরিবারই নেই।

শংকর ঘোষ গ্রামের যুবক মাসুদ উদ্দিন দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান আশিক ও সচিবের সহায়তায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন দিচ্ছে। কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা বা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা মায়ানমারের রোহিঙ্গারা গোসাইপুর ইউনিয়ন অফিস থেকে এসব ভুয়া সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করছে এবং বিদেশে পাড়ি জমাচ্ছে। বিষয়টি প্রশাসনকে বারবার জানানো হলেও এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সচেতন মহলের মতে, এ ধরনের অবৈধ নিবন্ধন দেশের সার্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি।

এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে ওপরের ওপর দোষ চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ জানান, সনদটি কীভাবে ইস্যু হয়েছে তা তিনি জানেন না; তবে নিবন্ধনের পাসওয়ার্ড মাঝে মাঝে তার কাছে থাকে বলে তিনি স্বীকার করেন।

অন্যদিকে সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মোবাইল ফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন এবং কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক সাংবাদিকদের বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষেই প্রকৃত ঘটনা প্রকাশ করা হবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই