ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান কত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৬:১১ পিএম
সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও এককভাবে শীর্ষস্থান দখল করেছে সিঙ্গাপুর। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা এখন বিশ্বের ১৯২টি দেশে কোনো আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুবিধা পাচ্ছেন। এশিয়ার আধিপত্য বজায় রেখে তালিকার দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া যাদের নাগরিকরা ১৮৮টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পান।

হেনলি সূচকে ইউরোপের দেশগুলোও বরাবরের মতো শক্তিশালী অবস্থানে রয়েছে। ১৮৬টি দেশে ভিসামুক্ত যাতায়াতের সুবিধা নিয়ে স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডের মতো দেশগুলো যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে। তবে গত দুই দশকে সবচেয়ে চমকপ্রদ উন্নতি দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০০৬ সাল থেকে দেশটি ১৪৯টি নতুন গন্তব্যের সাথে ভিসামুক্ত চুক্তি করে সূচকে ৫৭ ধাপ এগিয়ে বর্তমানে পঞ্চম স্থানে উঠে এসেছে।

আরও পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের সূচক কিছুটা ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। গত বছরের তুলনায় পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ৯৫ নম্বরে। বর্তমানে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন যা আগে ছিল ১০০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই অগ্রগতি পর্যটন ও ব্যবসায়িক যাতায়াতের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

পাসপোর্ট সূচকের একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। মাত্র ২৪টি দেশে প্রবেশাধিকার নিয়ে তালিকার শেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান। সিরিয়া ও ইরাকের অবস্থানও যথাক্রমে ১০০ ও ৯৯ নম্বরে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান এইচ কেলিন জানান, পাসপোর্টের শক্তি এখন কেবল ভ্রমণের মাধ্যম নয় বরং এটি বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণের চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। আইএটিএ-এর তথ্যের ভিত্তিতে তৈরি এই সূচকটি বৈশ্বিক চলাচলের বৈষম্যকেও স্পষ্ট করে তুলেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সৌদি সরকারের উত্তরের অপেক্ষায় আছে সরকার। সৌদি আরবের সাথে আমাদের মিশন যোগাযোগ অব্যাহত রেখেছে। শিগগিরই সৌদি সরকারের পক্ষ  থেকে জবাব পাওয়া যাবে বলেও জানান তিনি।  সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এখন পর্যন্ত সৌদি সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, কাজ চলছে। কাজ চলছে, সময় লাগবে, সময় লাগছে। তো আমরা আশা করছি যে, সৌদি সরকারের কাছ থেকে আমরা দ্রুত কিছু খবর পাব। এর আগে গত ১৪ অক্টোবর মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানায় সৌদি কর্তৃপক্ষ। তবে মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে ঢাকা। সংবাদমাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য জানতে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে গত ১৫ অক্টোবর জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেট সৌদি আরবের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে তথ্য ও বিস্তারিত জানতে চায়। জেদ্দার পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানোর তিন দিন পর ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এ সময় একই চিঠি পুনরায় সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরটিভি/ এসকেডি
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
কোনদিকে যাচ্ছে পোশাক শ্রমিকদের আন্দোলন, পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবি আদায়ে রাজপথে নেমে এসেছেন পোশাক শ্রমিকরা। গত কয়েকদিন ধরে চলমান এই আন্দোলনে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা ও এর আশপাশ। আন্দোলন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। 
কোনদিকে যাচ্ছে পোশাক শ্রমিকদের আন্দোলন, পরিস্থিতি স্বাভাবিক হবে কবে?
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
সোমবার (২ নভেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সৌদি প্রবাসীদের জন্য বিস্তারিত দিকনির্দেশনা সংবলিত জরুরি বার্তা প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওই বছর মোট ২৯ দিন ছুটি থাকবে। 
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কখনও স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরির ঘটনা আরও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
‘পাটওয়ারী স্বরাষ্ট্রমন্ত্রী হলে দেশে ছাগল ও ল্যাপটপ চুরি বেড়ে যাবে’
আরও পড়ুন
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের অবস্থান জানালেন শামা ওবায়েদ
বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার আবেদন শুরু
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা