ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:০৩ এএম
ফাইল ছবি

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কমনওয়েলথ পর্যবেক্ষক দল ভোট পর্যবেক্ষণে আসবে বলে অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে।

কমনওয়েলথ পর্যবেক্ষক দলটির আগমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং তারা কয়েকদিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবে। কমনওয়েলথের এই পর্যবেক্ষক দলের আকার প্রায় ৩০ জনের কাছাকাছি হতে পারে। দলটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন করবে।

নির্বাচন কমিশন ও সরকারি সূত্রের খবর অনুযায়ী, কমনওয়েলথ পর্যবেক্ষক দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং সার্বিক নিরপেক্ষতা পর্যবেক্ষণ করবে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফর করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর জোর দিয়েছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করব বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
সরকারি দল বা প্রশাসনের প্রভাব খাটিয়ে কেউ কোনো অপকর্ম কিংবা ভাঙচুর চালালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্ব উপযোগী স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
আরও পড়ুন
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
এসএসসি পাসে ঢাকার মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ  
বাথরুমে বন্দি রাখা হতো শিশু তানিয়াকে, নির্যাতনে শরীরে পচন
ঢাকার শহীদ জিয়া শিশু পার্ক কবে খুলবে, জানালেন ডিএসসিসি প্রশাসক