ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্বে বাংলাদেশি বংশোদ্ভূত ত্রিশিতা মওলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পিএম
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ত্রিশিতা মওলা। ছবি: সংগৃহীত

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক ত্রিশিতা মওলা বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নয়াদিল্লি সফরে থাকায় সাময়িকভাবে দূতাবাসের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট প্রতিবেদন অনুযায়ী, ত্রিশিতা মওলাই ঢাকায় মার্কিন দূতাবাসের নেতৃত্ব দেওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক। দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য, নিরাপত্তা ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন কার্যক্রমে তাকে সক্রিয় দেখা গেছে।

এরই অংশ হিসেবে ১ অক্টোবর ঢাকায় এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারদার মো. সাখাওয়াত হোসাইনের কাছে যুক্তরাষ্ট্রের দেওয়া পাঁচ লাখ ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষার কিট হস্তান্তর করেন ত্রিশিতা। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত কর্মসূচির আওতায় এসব কিট দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কিটগুলো সরবরাহ করা হবে।

কিট হস্তান্তরের পর ত্রিশিতার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড ও রোগ নির্ণয় পরীক্ষাগার পরিদর্শন করে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এবং রোগ নির্ণয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে তারা অবগত হন।

এর আগে ২৯ সেপ্টেম্বর ত্রিশিতা মওলার নেতৃত্বে মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে বিশেষায়িত পুলিশিং, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পরে প্রতিনিধিদলটি মহানগর পুলিশের বিশেষ অস্ত্র ও কৌশল ইউনিট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং প্রশিক্ষিত কুকুর ইউনিট পরিদর্শন করে। ভবিষ্যতেও প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পরিচিতি অনুযায়ী, ত্রিশিতা মওলা ২০০৮ সালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এর আগে বাংলাদেশে কনস্যুলার দায়িত্ব পালন করেছেন তিনি। কর্মজীবনে সুইজারল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, ক্রোয়েশিয়া ও মন্টেনেগ্রোতেও ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। আলবেনিয়ার রাজধানী তিরানায় মার্কিন দূতাবাসের ব্যবস্থাপনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

নিউইয়র্কে বেড়ে ওঠা ত্রিশিতা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নার্ড কলেজ থেকে অর্থনীতি ও গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর মার্কিন পররাষ্ট্রসেবায় যোগ দিয়ে বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন।

বর্তমানে ঢাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে মার্কিন দূতাবাসের কার্যক্রমে প্রতিনিধিত্ব করছেন ত্রিশিতা মওলা।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তবে দলীয় প্রধানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ও ব্যানার লাগানো এবং আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করবে না বিএনপি। গত কয়েক বছর ধরেই এ সিদ্ধান্ত মেনে চলেছেন দলটির নেতাকর্মীরা। তার এবারের জন্মদিন কেবল বয়সের আরেকটি মাইলফলক নয়; এটি তার রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায়ের প্রতীক। যে মানুষটি দীর্ঘ সময় দেশের বাইরে থেকে দলীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, তিনি এখন সরকারপ্রধানের দায়িত্বে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমানের পথচলা। তবে পারিবারিক উত্তরাধিকার তাকে পরিচিতি দিলেও রাজনৈতিক জীবনের প্রতিটি বাঁকে তাকে নিজের অবস্থান ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ প্রতিকূলতা, রাজনৈতিক বিতর্ক ও অনিশ্চয়তার মধ্যদিয়ে তার পথচলা যেমন আলোচিত, তেমনি বিএনপির নেতাকর্মীদের কাছে তার প্রত্যাবর্তন ও নেতৃত্ব নতুন আশার উপলক্ষ হয়ে উঠেছে। এখন তার সামনে সবচেয়ে বড় দায়িত্ব—জনগণের প্রত্যাশাকে বাস্তব সাফল্যে রূপ দেওয়া। একজন রাজনৈতিক উত্তরসূরি থেকে নির্বাচিত সরকারপ্রধানে উত্তরণের এই অধ্যায়ই তার এবারের জন্মদিনকে দিয়েছে বিশেষ তাৎপর্য। প্রবাসজীবনে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পায়। এ সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবও সামনে আনেন তিনি। এর মধ্যে ছিল ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে। কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, দলের নেতৃত্ব এবং নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন। বিরোধী দলের নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী, এবার জন্মদিনটি তার জীবনের নতুন এক অধ্যায়ের মধ্যেই উদ্‌যাপিত হচ্ছে। আরটিভি/টিআর
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
গাজীপুরের কাশিমপুর কারাগারে নিরাপত্তা ও টহল জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কারাগারে বাড়তি নিরাপত্তা চেয়ে চিঠি
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
এক দিনের সরকারি সফর শেষে লালমনিরহাট থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত ‘গ্রামীণ ব্যাংক’ দুর্বৃত্তদের টার্গেটে পরিণত হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে।
হামলায় গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা ক্ষতিগ্রস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
এসব নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৩৮টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সংঘটিত সব ঘটনার বিপরীতে কতটি মামলা হয়েছে, তা পুলিশের দেওয়া তথ্যে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
ফিলাডেলফিয়া ম্যাগাজিনের ‘সেরা চিকিৎসক’ সম্মাননা পেলেন বাংলাদেশি ডা. জিয়াউদ্দিন
ক্যালিফোর্নিয়ার ৩ শহরে কাউন্সিলর পদে লড়ছেন ৩ বাংলাদেশি
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ ইসলাম