ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ চলছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ে ২৯৮ আসনে থাকছেন এক হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সারা দেশে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল থেকে রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করছেন। সকাল ১০টায় রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটেও এ কার্যক্রম শুরু হয়েছে।

প্রতীক বরাদ্দের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় আচরণবিধি নিয়ে প্রার্থীরা ইসিকে বিভিন্ন প্রশ্ন করেন। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র দাখিল করেন ২৫৮৫ জন।

আরও পড়ুন

বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৫৮ জন। এদের মধ্যে আপিল করেন ৬৩৯ জন। আপিলে প্রার্থিতা ফিরে পান ৪৩১ জন। মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত ৩০৫ জন প্রার্থিতা প্রত্যাহার করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়ায় ১৯৬৭ জন। তাদের মধ্যেই প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

এদিকে, আইনি জটিলতায় পাবনা-১ ও পাবনা-২ আসনে প্রার্থী চূড়ান্ত হবে পরে। ফলে ৩০০ আসনে প্রার্থী আরও বাড়বে।

‎‎এদিকে, আজ প্রতীক পেয়েই প্রচারণায় নামতে যাচ্ছেন প্রার্থীরা। তবে ভোটের দিন ঠিক রেখে পাবনা ১ ও পাবনা ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শিশু অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের মধ্যে কোনো ধরনের বিভাজন থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। তিনি বলেন, দেশের প্রতিটি শিশুর সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।  বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ডেপুটি স্পিকার উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ শিশুদের অধিকার রক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। ককাসের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পর্যাপ্ত আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। এ লক্ষ্যে আইন, পর্যাপ্ত বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।  শিশুসংক্রান্ত প্রস্তাবিত বা বিদ্যমান আইনে কোনো ঘাটতি থাকলে প্রয়োজনে বেসরকারি বিলের মাধ্যমে সংশোধনী আনার পরামর্শ দেন এবং এ বিষয়ে সংসদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। ককাসের সভাপতি শিরীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে শিশুবান্ধব নীতি প্রণয়ন, বাজেট নিশ্চিতকরণ এবং কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক, পাহাড়ি ও এতিম শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষার বিষয়গুলো বিশেষ জোর পায়। বৈঠকে ককাসের সদস্য মোরশেদ মিলটন, এ কে এম ফজলুল হক মিলন, শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, আন্না মিনজ ও মাধবী মার্মা অংশ নেন। আরটিভি/টিআর
প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করা হয়েছে।
ভারতীয় ভিসা আবেদনে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন উপলক্ষে আগামী সোমবার (৯ নভেম্বর) সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভ এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
আরও পড়ুন
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন এলিজা জামান
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রেকর্ডসংখ্যক মুসলিম প্রার্থী, ইতিহাস গড়ার হাতছানি সিনেটে
প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ
ভিসা প্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের সতর্কবার্তা