ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রচারণার পোস্টার ঠিক করতে গিয়ে ধর্ষণের শিকার প্রার্থী, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে কংগ্রেস নির্বাচনের প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া।  ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণার পোস্টার মেরামত করতে গিয়ে দুই ব্যক্তির ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন কংগ্রেস নির্বাচনের প্রার্থী বার্নাডেট গ্রিন-প্লাসেনশিয়া। গত ১৪ আগস্ট ভোররাতে ফিনিক্স শহরের উপশহর সান সিটিতে এ ঘটনা ঘটে। ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর, ৩১ আগস্ট তিনি পুলিশের কাছে অভিযোগ করেন। বর্তমানে ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

মারিকোপা কাউন্টি শেরিফের দপ্তরের একটি প্রতিবেদন এবং প্রার্থীর নির্বাচনী প্রচারশিবিরের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় গ্রিন-প্লাসেনশিয়া নিজের নির্বাচনী প্রচারণার পোস্টার লাগানো ও মেরামতের কাজ করছিলেন। কাজ শেষে গাড়ির দিকে ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় কীভাবে বা কতবার আঘাত করা হয়েছিল, তা তার মনে নেই। হামলার সঠিক স্থানও তিনি ও তদন্তকারীরা নিশ্চিত করতে পারেননি।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, জ্ঞান ফেরার পর তিনি একজনকে যৌন নির্যাতন (ধর্ষণ) করতে দেখেন এবং অন্য ব্যক্তিও তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন। এ সময় তাকে চেপে ধরে রাখা হয়েছিল, যার ফলে তার দুই হাতে কালশিটে দাগ পড়ে। তিনি পা দিয়ে লাথি মেরে প্রতিরোধের চেষ্টা করেছিলেন বলেও জানান।

অভিযুক্তদের চেহারা বা পোশাক সম্পর্কে স্পষ্ট কোনো স্মৃতি নেই গ্রিন-প্লাসেনশিয়ার। তবে তাদের একজনের কালো বুট ও ছোট পায়ের কথা মনে আছে বলে তিনি তদন্তকারীদের জানিয়েছেন। ঘটনার একপর্যায়ে একজনকে ডেমোক্র্যাট নারী বলে গাল দিতে শুনেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পরে তিনি সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, সে সময় ঠিক কী শুনেছিলেন, তা নিয়ে তিনি নিশ্চিত নন।

গ্রিন-প্লাসেনশিয়া অ্যারিজোনার অষ্টম কংগ্রেসনাল আসন থেকে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী। তার নির্বাচনী এলাকায় ফিনিক্সের কিছু অংশ এবং সান সিটিসহ আশপাশের অঞ্চল রয়েছে। তিনি জানান, গ্রীষ্মের প্রচণ্ড গরম এড়াতে সাধারণত রাত ১২টা থেকে রাত ২টার মধ্যে প্রচারণার পোস্টার লাগানো বা মেরামতের কাজ করতেন। এ সময় তার সঙ্গে সাধারণত অন্তত একজন থাকতেন।

ঘটনার পর তিনি বাড়ি ফিরে গোসল করেন এবং তিনবার গোসলের পাশাপাশি একবার বাথ টাবেও গোসল করেছিলেন বলে পুলিশকে জানান। তবে তিনি হাসপাতালে যাননি কিংবা যৌন নির্যাতনের (ধর্ষণ) শিকার ব্যক্তিদের জন্য নির্ধারিত বিশেষ চিকিৎসা ও নমুনা পরীক্ষাও করাননি। পরে পোশাক ধুয়ে ফেলায় সেখান থেকে সম্ভাব্য ডিএনএ নমুনা সংগ্রহের সুযোগও সীমিত হয়ে পড়ে। ঘটনার পর শরীরের কালশিটে দাগ বা মাথার ফোলার কোনো ছবিও তিনি তোলেননি বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

গত ১ সেপ্টেম্বর শেরিফের দপ্তর তার সঙ্গে আবার যোগাযোগ করে। তখন তিনি জানান, মাথার পেছনের বাঁ পাশে বড় ধরনের ফোলা ছিল। বাঁ হাতেও হাতের ছাপের মতো দেখতে লম্বাটে তিনটি কালশিটে দাগ ছিল। এছাড়া ঘটনার পর দুই থেকে তিন দিন তার যোনিপথে রক্তপাত হয়েছিল বলেও তিনি জানান। অভিযুক্ত ব্যক্তিরা শ্বেতাঙ্গ পুরুষ হতে পারেন বলে তার ধারণা। তবে তারা হেঁটে চলে গিয়েছিলেন, নাকি কোনো গাড়িতে করে পালিয়েছিলেন, তা তিনি মনে করতে পারেননি।

ঘটনার পরপরই স্বামী বা নির্বাচনী প্রচারশিবিরের কর্মীদের কিছু জানাননি গ্রিন-প্লাসেনশিয়া। দুই থেকে তিন দিন পর স্বামী আলেকজান্ডার প্লাসেনশিয়া এবং প্রচারশিবিরের দুই কর্মীকে বিষয়টি জানান। পরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজেকে সামলাতে পারলেও এমন পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে না পারায় তিনি ক্ষুব্ধ ও বিব্রত বোধ করেছিলেন। প্রথমদিকে ঘটনাটি নিয়ে কথা বলতেও চাননি।

তিনি বলেন, ঘটনার পর প্রায় দুই সপ্তাহ ধরে তিনি ক্ষুব্ধ ছিলেন। তার ২১ বছর বয়সী মেয়েও এখন মায়ের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। মেয়েটি জানত, তার মা দীর্ঘ পথ গাড়ি চালিয়ে নিজের যত্ন নিতে পারেন। কিন্তু এ ঘটনার পর সেই আত্মবিশ্বাসে আঘাত লেগেছে।

তবে পরে প্রকাশ্যে মুখ খোলার সিদ্ধান্ত নেন গ্রিন-প্লাসেনশিয়া। তার ভাষ্য, যৌন নির্যাতনের (ধর্ষণ) শিকার অনেক নারী লজ্জা, ভয় কিংবা মানসিক কষ্টের কারণে নীরব থাকেন। অন্য নারীদের সাহস জোগাতে এবং তাদের বোঝাতে চান যে, এমন ঘটনার জন্য ভুক্তভোগীরা দায়ী নন।

প্রার্থীর প্রচারশিবিরের মুখপাত্র ক্রেইগ বেকম্যান সিএনএনকে বলেন, ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কথা বলা গ্রিন-প্লাসেনশিয়ার জন্য অত্যন্ত কঠিন ছিল। তবে নীরবে কষ্ট পাওয়া অন্য ভুক্তভোগীরা যেন নিজেদের একা মনে না করেন, সে জন্যই তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

এদিকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও বর্তমান কংগ্রেস সদস্য আব্রাহাম হামাদেহ বলেছেন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার সময় ও স্থানসংক্রান্ত সম্ভাব্য সব নজরদারি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত এবং আইন অনুযায়ী বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।

গ্রিন-প্লাসেনশিয়া বলেন, জনসমক্ষে পরিচিত কেউ নিজের অভিজ্ঞতা তুলে ধরলে অন্য নারীরাও অভিযোগ জানাতে সাহস পেতে পারেন। তিনি সাধারণ মানুষ ও শ্রমজীবীদের কণ্ঠস্বর তুলে ধরার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এখন যৌন নির্যাতনের শিকার নারীদের পক্ষেও কথা বলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

সূত্র: সিএনএন

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
১০ মাসেরও বেশি সময় সমুদ্রে কাটিয়ে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো উপসাগরে ফিরেছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন।
১০ মাসের বেশি সমুদ্রে, ঘরে ফিরল মার্কিন রণতরির নাবিকেরা
বন্দুক-ছুরি নিয়ে ন্যাশভিলের আদালতে হামলার চেষ্টা
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে একটি ফেডারেল আদালতের প্রবেশপথে বন্দুক ও ছুরি নিয়ে ঢুকে হামলার চেষ্টা করেন এক ব্যক্তি।
বন্দুক-ছুরি নিয়ে ন্যাশভিলের আদালতে হামলার চেষ্টা
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্যাতনসহ নতুন কয়েকটি অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।
মাদুরোর বিরুদ্ধে নির্যাতনের নতুন অভিযোগ, কারাগারে স্ত্রীও
মিশিগানে সিরিয়াল কিলারের আতঙ্ক, সতর্ক করলেন পুলিশপ্রধান
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যানসিংয়ে নদীর পাশের হাঁটার পথে প্রায় এক বছরে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মিশিগানে সিরিয়াল কিলারের আতঙ্ক, সতর্ক করলেন পুলিশপ্রধান
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অভিবাসন কর্মকর্তার (ICE Officer) গুলিতে আহত হয়েছেন ২৮ বছর বয়সী অস্কার বেলগাল।
নিউইয়র্কে অভিবাসন কর্মকর্তার গুলি, গাড়িতে ছিল ৫ বছরের শিশু
আরও পড়ুন
চালক হেফাজতে, পিৎজা পৌঁছে দিল পুলিশ