ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৬৯,২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা গত ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় (তিন পার্বত্য জেলা ব্যতীত) অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার এই ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

তবে উল্লেখ করা হয়েছে, এই ফলাফল সাময়িক এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। এর ভিত্তিতে কোনো শূন্য পদে সরাসরি নিয়োগের নিশ্চয়তা দেওয়া হয় না। পাশাপাশি ফলাফলে কোনো ত্রুটি থাকলে সংশোধনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের (https://mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (https://dpe.gov.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন

প্রার্থী নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের সমন্বয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী গৃহীত হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে ইতালি সরকার।
বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেবে ইতালি, আগামী মাসে বিশেষ কর্মসূচি
আরও পড়ুন
প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি 
প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বার্তা
প্রাথমিক শিক্ষক নিয়োগ: কোন জেলায় কত নির্বাচিত
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে নতুন তথ্য