ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়: রওনক জাহান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. রওনক জাহান বলেছেন, আমাদের নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো এমন সুযোগ দেবে না যাতে অন্য কেউ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র উদ্যোগে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

a03cd335-2d81-42cc-b0cf-c0ebe9117785

অধ্যাপক রওনক জাহান বলেন, নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়। আসন্ন নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। বিগত তিনটি নির্বাচন মোটেই গ্রহণযোগ্য ছিলো না। যেহেতু এবারের নির্বাচনে একটি বড় দল অংশগ্রহণ করতে পারছে না। তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে। আমাদের নির্বাচনে অন্য দেশের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক দলগুলো এমন সুযোগ দিবে না; যাতে অন্য কেউ আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে।

তিনি বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। অথচ আমাদের বড় সমস্যা হলো, কোনো দলই নির্বাচনে হারতে চায় না। বর্তমানে সামাজিক পরিবেশ কিছুটা অসহিষ্ণু, যা নির্বাচনের জন্য প্রতিকূল। আসন্ন নির্বাচনে সহিংসতার ভয় আছে। তবে সহিংসতা পরিহারে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্বপ্রস্তুতি নিতে হবে। পাশাপাশি অধিকার আদায়ে নাগরিকদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত কোনোভাবেই কাম্য নয়। সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষ রাজনৈতিক অনিশ্চয়তা উসকে দিচ্ছে। এতে নির্বাচন বানচাল করতে তৎপর দেশি-বিদেশি শক্তি সক্রিয় হওয়ার সুযোগ পাবে। নির্বাচনের প্রচার প্রচারণায় উৎফুল্লতা যাতে বিষাদে পরিণত না হয় তার জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের সতর্ক থাকতে হবে। ইতোমধ্যে আমরা দেখছি নির্বাচনকে সামনে রেখে ঢাকাকে চাপে রাখতে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। ভারতে আশ্রয় নেওয়া পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে আনার সুযোগ করে দিচ্ছে দিল্লি। যা দু-দেশের জনগণের মধ্যে সম্পর্কের চিড় ধরাচ্ছে। এতে স্থিতিশীলতা নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হতে পারে।

‘আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠু হলেই গণতন্ত্র সুরক্ষিত হবে’ শীর্ষক নির্বাচনী বিতর্কের উদ্বোধনী প্রতিযোগিতায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিতার্কিকদের পরাজিত করে ইডেন মহিলা কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন, অধ্যাপক আবু মোহাম্মদ রইস, রোকেয়া পারভীন জুই, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক সাইদুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘বিশেষ চিকিৎসাসেবা’
এ ব্যবস্থার আওতায় বাংলাদেশি রোগীরা চীন সফরের আগেই চিকিৎসা সংক্রান্ত পরামর্শ ও নথি পর্যালোচনার সুযোগ পাবেন। পাশাপাশি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট, পৃথক আন্তর্জাতিক ডেস্ক, দোভাষী সহায়তা এবং দেশে ফেরার পরও ফলো-আপ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে ‘বিশেষ চিকিৎসাসেবা’
ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
ঢাকা থেকে কক্সবাজার রুটে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল করবে ট্রেনটি। একই সঙ্গে কার্যকর হবে এর নতুন সময়সূচি। এতে ঢাকা-চট্টগ্রাম রুটের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক। রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। নির্ধারিত সূচি অনুযায়ী, ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছাবে। এরপর রাত ৩টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। মহানগর এক্সপ্রেসের নতুন সময়সূচি নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত ৮টা ৩০ মিনিটে ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে। ফিরতি পথে ট্রেনটি কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। এরপর ঢাকার উদ্দেশে যাত্রা করে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। যেসব স্টেশনের যাত্রীরা পাবেন সুবিধা মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের ফলে ঢাকা বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুবিধা পেতেন না। মহানগর এক্সপ্রেসের নতুন রুট চালু হলে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীদের ভ্রমণ আরও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে কক্সবাজারগামী পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কোচ ও আসনসংখ্যা ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। ট্রেনটিতে আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। প্রতি সপ্তাহের রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। নতুন রুটে ট্রেন চলাচল শুরুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। গত ১৬ অক্টোবর থেকে এই রুটের টিকিট বিক্রিও শুরু হয়েছে। নতুন এই পরিষেবা চালু হলে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য কক্সবাজার যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। আরটিভি/এসকে
ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি
মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার
মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে, ভবিষ্যতে এর পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
মাদরাসায় বলাৎকার, কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা 
শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা 
এনআইডি সংশোধনে ‘বড় অগ্রগতি’
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য সংশোধনে বড় অগ্রগতি অর্জন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন পর্যন্ত জমা পড়া ৬৫ লাখ ৭০ হাজার ৮৪২টি সংশোধন আবেদনের মধ্যে ৬৪ লাখ ৪২ হাজার ৮৩২টি নিষ্পত্তি করেছে সংস্থাটি। 
এনআইডি সংশোধনে ‘বড় অগ্রগতি’
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন ঘিরে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের কড়া হুঁশিয়ারি
মাদুরোর পতনের পর ভেনেজুয়েলায় নির্বাচন দাবিতে রাজপথে হাজারো মানুষ
সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার